বাংলাদেশ

কর্তৃপক্ষের আশ্বাসে পুলিশের সব কর্মসূচি প্রত্যাহার

Channel i building, Bangladesh's leading news channel headquarters. Channel i News - চ্যানেল আই নিউজ

The Channel i office building in Bangladesh, a prominent Bengali-language news portal covering various topics. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পুলিশ সংস্কারের দাবিতে কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পুলিশ সদস্যরা।

সোমবার থেকে তারা সবাই কাজে যোগ দেওয়ারও ঘোষণা দিয়েছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইজিপিসহ সংশ্লিষ্টদের কাছ থেকে দাবি পূরণের প্রতিশ্রুতি পাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দাবি বাস্তবায়ন কমিটির সদস্য ও কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে কর্মরত পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেন।

কর্মস্থলে নিরাপত্তা, ৫ আগস্ট এবং পূর্ববর্তী সহিংসতায় আহত নিহতদের ক্ষতিপূরণ, পুলিশ সংস্কারসহ ১১ দফা দাবিতে বিক্ষোভ করছিল পুলিশ।

বিষয়:পুলিশ সদরদপ্তর
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…