চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় ১৩ মামলার আসামী খুন, ৪ বাড়িতে আগুন

আনিসুজ্জামান ডাবলু আনিসুজ্জামান ডাবলু
১:৩৬ অপরাহ্ণ ০২, মে ২০২৩
- সেমি লিড, অপরাধ, কুষ্টিয়া, জনপদ
A A

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধের জেরে জাকির মোল্লা (৪৫) নামে একজনকে ধারালো অস্ত্র দিয়ে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের শাহাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার জেরে চারটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে অন্যপক্ষের লোকজন।

নিহত জাকির মোল্লাহ শাহাপুর গ্রামের আরব আলীর ছেলে। পুলিশ বলছে, তার বিরুদ্ধে নানা অপরাধের ১৩টি মামলা রয়েছে।

পুলিশ ও এলাকাবাসি জানান, একই এলাকার আবু মন্ডলের কিছু কৃষি জমি জবর দখল করে রাখার অভিযোগ ছিল জাকির মোল্লার বিরুদ্ধে। আবু মন্ডল অনেক দেন দরবার করেও ওই জমি দখলমুক্ত করতে পারেননি। এবার ওই জমিতে মরিচ চাষ করেছিলেন জালাল মোল্লা।

আজ সকালে জাকির মোল্লা ওই ক্ষেতে গেলে আবু মন্ডলের লোকজন তার ওপর হামলা চালান। এ সময় জাকিরের উপর ধারালো হাসুয়া দিয়ে উপর্যপুরি আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই মারা যান জাকির।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে জাকির মোল্লার লোকজন প্রতিপক্ষের চারটি বাড়িতে আগুন লাগিয়ে দেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধ এবং নানা অপকর্মের প্রতিশোধ নিতেই প্রতিপক্ষের লোকজন জাকির মোল্লাকে খুন করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।

Reneta

তিনি বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে যাতে এলাকার আইন-শৃঙ্খলার অবনতি না হয় সেজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানিয়েছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসামীকুষ্টিয়াখুনজমি নিয়ে বিরোধদৌলতপুরপ্রতিপক্ষের হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মুখ ও মুখোশ’-এর ৭০ বছর

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘এক দফা’ নিয়ে বিতর্ক হাস্যকর, জুলাই আন্দোলনে সবার মালিকানা আছে: ফারুকী

আগস্ট ২, ২০২৬

ইংল্যান্ডে প্রীতি ম্যাচ খেলছে না বার্সেলোনা

আগস্ট ২, ২০২৬

আন্দোলনে আহত-নিহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও সহায়তা দেওয়া হবে: প্রেস সচিব

আগস্ট ২, ২০২৬

সাকিবের খরুচে বোলিং, দুইশ পার ডাম্বুলার

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT