বিএনপি-জামায়াতের কর্মসূচি চলাকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ বিএনপি ও জামায়াতের পক্ষ থেকে ক্ষমা চাওয়ার আহŸান জানিয়েছেন সাংবাদিক নেতারা। হাসপাতালে ও প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনাকে গাজায় ইসরাইলের আগ্রাসনের সাথে তুলনা করেন তারা। ক্ষমা না চাইলে নির্বাচনে তাদের সংবাদ বর্জন করা হবে বলেও হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা।






