চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের ৩ গোল দিয়ে বিরতিতে বাংলাদেশ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১২ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
Bangladesh football match at a stadium with players in action on the field. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার অভিযানে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আক্রমণাত্মক ফুটবলে লঙ্কার মেয়েদের সঙ্গে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ।

বসুন্ধরা কিংস অ্যারেনায় শুক্রবার লঙ্কান মেয়েদের মুখোমুখি হয়েছে আফঈদা খন্দকারের দল। লাল-সবুজের হয়ে স্বপ্না রাণী, মুনকি আক্তার ও সাগরিকার গোলে এগিয়ে প্রথমার্ধ শেষ করেছে বাংলাদেশ।

শুরুর দ্বিতীয় মিনিটেই লিড নেয় বাংলাদেশ। ডি-বক্সের বাইরে থেকে ফ্রি-কিকে দারুণ এক গোল করেন স্বপ্ন রাণী। ১-০তে এগিয়ে ম্যাচের শুরুতেই লঙ্কান মেয়েদের চাপে রাখে স্বাগতিকরা। পরে একের পর এক আক্রমণের পসরা সাজাতে থাকে বাংলাদেশ।

Banglabid

তৃতীয় মিনিটে সিনহা জাহান শিখার শট রুখে দেন লঙ্কান গোলরক্ষক থারুশিকা। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করেন মুনকি আক্তার। দুই লঙ্কান ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল নিয়ে ঢুকে পড়েন বক্সে। লঙ্কান গোলরক্ষক খানিকটা এগিয়ে এলে তাকেও বোকা বানাতে সময় নেননি মুনকি। তাতে ২-০তে এগিয়ে যায় বাংলাদেশ।

শিখার ক্রস থেকে বল পেয়ে প্রথমবার বলে সংযোগ করতে ব্যর্থ হন সাগরিকা। সেভ করতে গিয়ে লঙ্কান গোলরক্ষক আগেই মাটিতে লুটিয়ে পড়লে সুযোগ পেয়ে দ্বিতীয় চেষ্টায় বল লঙ্কান জালে বল পাঠান সাগরিকা। ৩-০তে এগিয়ে যায় স্বাগতিকরা।

৪০ মিনিটে আরও একটি ফ্রি-কিক পায় বাংলাদেশ। ডি-বক্স লাইনের পাশ থেকে বল সামান্য ঠেলে অধিনায়ক আফঈদার কাছে দেন স্বপ্না। দারুণভাবে ঘুরে শট নেন অধিনায়ক, লঙ্কান গোলরক্ষক থারুশিকা এবারও দলকে রক্ষা করেন।

Reneta

দুমিনিট পর স্বপ্ন রাণীর ক্রস থেকে বল পেয়ে জালে পাঠান সাগরিকা। অফ-সাইডের ফাঁদে পড়ে চতুর্থ গোলটি হয়নি বাংলাদেশের। ৩-০তে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কামুনকিমেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপসাগরিকাস্বপ্ন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক আজ

আগস্ট ১০, ২০২৬

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

আগস্ট ১০, ২০২৬

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT