চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও কি প্রধানমন্ত্রী হতে চলেছেন ইমরান খান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক
A A

গতকাল বিকেলে পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। ভোটগণনার কাজ চলছে খুবই ধীর গতিতে। গণনায় দেখা গেছে, সেনা সমর্থিত নওয়াজ শরীফের দলের থেকে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা প্রাথমিক ফলাফলে এগিয়ে আছেন।

দেশটির গণমাধ্যমগুলোতে এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে ইমরান খানের দলের প্রার্থীদেরই এগিয়ে থাকতে দেখা গেছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম ডনের মতে, এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নওয়াজ শরীফের দল পিএমএলএন জিতেছে ৪টি আসনে। অপরদিকে ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন ৫টি আসনে। ৩ টি আসনে জিতেছে বিলাওয়াল ভুট্টোর দল পিপিপি।

দেশটির আরেক সংবাদ মাধ্যম দ্যা এক্সপ্রেস ট্রিবিউনের প্রকাশিত পরিসংখ্যান থেকে দেখা যায়, এখন পর্যন্ত প্রকাশিত ফলাফলে ইমরানের দল পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ৬টি আসনে, নওয়াজ শরিফের পিএমএল-এন প্রার্থীরা ৫টি আসনে এবং বিলাওয়াল ভুট্টো-জারদারির পাকিস্তান পিপলস পার্টির প্রার্থীরা ৪টি আসনে জয় পেয়েছেন।

পাকিস্তানের জিও নিউজের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা দেশটির জাতীয় নির্বাচনে এখন পর্যন্ত প্রকাশিত ৫০টি আসনের ফলাফলের মধ্যে ২১টি আসনে জয়ী হয়েছেন।

ভোট শেষ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর আজ ভোররাত ৩টার দিকে প্রথম ৪টি আসনের ফলাফল ঘোষণা করে পাকিস্তান নির্বাচন কমিশন। তারপর থেকেই প্রশ্ন উঠছে, ফল প্রকাশে দেরির বিষয়টি নিয়ে। ভোটগণনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলেছেন, ইন্টারনেট সমস্যার জন্য ভোটগণনার ক্ষেত্রে এত দেরি হয়েছে।

বিষয়টি নিয়ে পিটিআই নেতা ওমর আয়ুব খান অভিযোগ করে বলেন, নির্বাচন পরবর্তী কারচুপি হচ্ছে। তিনি রিটার্নিং অফিসারদের সতর্ক করে দিয়ে বলেছেন, তারা যেন এই ধরনের কোন কারচুপি না করেন।

Reneta

রাওয়ালপিণ্ডির পিটিআই সমর্থিত প্রার্থী বশারত রাজা বলেছেন, এখানে ফলাফল নিয়ে কারচুপি করা হয়েছে। তিনি আসলে এই কেন্দ্রে ৫০ হাজার ভোটে জিতেছেন। তার প্রতিদ্বন্দ্বী কোন ভোটকেন্দ্রেই লিড পাননি।

ইমরানের পিটিআই এবার দল হিসেবে লড়তে পারেনি। তবে তার প্রার্থীরা স্বতন্ত্র হিসেবে লড়ছেন। প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, পিটিআই সমর্থিতরা নওয়াজ শরীফ ও ভুট্টোর দলকে রীতিমতো প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলেছেন। সাবেক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ কেবল লাহোরের একটি কেন্দ্র থেকে জিতেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানপাকিস্তানের সাধারণ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

জুলাই ১, ২০২৬

হালান্ডকে ব্রাজিল ম্যাচে বিশ্রামে থাকতে পরামর্শ

জুলাই ১, ২০২৬

ভবনে বিমান বিধ্বস্তের ঘটনা এখনও রহস্য, নীরব চীনা কর্তৃপক্ষ

জুলাই ১, ২০২৬

যে খাত থেকে বিলিয়ন ডলারের বেশি আয় ট্রাম্পের

জুলাই ১, ২০২৬

চালু হলো বাংলা কিউআর, এক কোডেই সব ডিজিটাল লেনদেন

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT