চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৩ আসনে একাই প্রার্থী হবেন ইমরান খান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৫ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইমরান খান বসে আছেন, পেছনে পাকিস্তানের পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের আসন্ন উপনির্বাচনে ৩৩টি আসনে একাই প্রার্থী হিসেবে দাঁড়াবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। ইমরানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের শীর্ষ নেতা ফওয়াদ চৌধুরীর টুইটারে এ তথ্য জানিয়েছেন।

এনডিটিভির প্রতিবেদনে প্রকাশ, চলতি বছরের ১৬ মার্চ পাকিস্তানে উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে শুক্রবার পাকিস্তানের নির্বাচন কমিশনের তরফে থেকে জানানো হয়েছে।

২০২২ সালের এপ্রিলে জাতীয় পরিষদ থেকে দলীয় প্রধান ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর সংসদের নিম্নকক্ষ থেকে গণ পদত্যাগ করেছিলেন পিটিআই দলের একাধিক সদস্য। স্পিকার রাজা পারভেজ আশরাফের কাছে পিটিআইয়ের ৩৫ জনেরও বেশি সদস্য ইস্তফা দেন। স্পিকার ইমরান খানের দলের আইন প্রণেতাদের পদত্যাগপত্র গ্রহণ করার পর ৩৩টি আসন খালি হয়ে যায়।

পদত্যাগ করা আইনপ্রণেতাদের মধ্যে হায়দার আলী খান, সেলিম রেহমান, সাহেবজাদা সিবগাতুল্লাহ, মেহবুব শাহ, মুহাম্মদ বশির খান, জুনায়েদ আকবর, শের আকবর খান, আলী খান জাদুন, ইঞ্জিঃ উসমান খান তারাকাই এবং মুজাহিদ আলী অন্যতম।

রোববার রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পিটিআই নেতা শাহ মেহমুদ কুরেশির বলেন, ১৬ মার্চ যে উপনির্বাচন হবে, তাতে ইমরান খানকে সবাই ভোট দেবেন বলে আশাবাদী তিনি। ইমরানের উপর সকলের যে এখনও ভরসা রয়েছে, তা ভোটের মাধ্যমেই প্রমাণিত হবে।

কুরেশি জানান, সংবিধানের নিয়ম অনুযায়ী আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। তাই ১৬ মার্চ উপনির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।আমরা উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান সব আসনে একা নির্বাচন করবেন। পিটিআই রাজনীতির মাঠ ফাঁকা রাখবে না বলে জানান এ নেতা।

ধারণা করা হচ্ছে, ইমরান খান ৩৩টি আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন মূলত তার জনপ্রিয়তা যাচাই করতে।

আসন খালি হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত না হলে তা পাকিস্তানের সংবিধানের লঙ্ঘন হবে।

 

ট্যাগ: ইমরান খানইমরান খানের দলউপনির্বাচনপাকিস্তানপিটিআইসংবিধান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তৃণমূলের কাছে উন্নয়নের সুফল পৌঁছে দেয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

পরবর্তী

বর্ধমানে গেইলকে দেখতে দর্শকদের হুড়োহুড়ি

পরবর্তী
বর্ধমানে গেইলকে দেখতে হাজারো দর্শকের হুড়োহুড়ি, ভিড় জমেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ধমানে গেইলকে দেখতে দর্শকদের হুড়োহুড়ি

বাংলাদেশ সুপ্রিম কোর্ট ভবন, ঢাকার প্রধান আদালত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডাণ্ডাবেড়ি-হাতকড়া নিয়ে হাইকোর্টের রুল

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT