চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহের বন্যাকবলিত এলাকা পরিদর্শনে এমরান সালেহ প্রিন্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০১ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২৪
রাজনীতি
A A

ময়মনসিংহের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এসময় তিনি দুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার, চাল, ডাল, তেল, আলু, চিড়া, মুড়িসহ নগদ অর্থ বিতরণ করেন।

গত রোববার ৬ অক্টোবর সকালে ময়মনসিংহের হালুয়াঘাটের ভূবনকূড়া, সদর ইউনিয়ন ও পৌরসভার এবং ধোবাউড়া উপজেলার গামারীতলা ইউনিয়নের চারুয়াপাড়া ঘাটপাড়, কলসিন্দুর, মন্দির কোনা দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের পঞ্চনন্দপুর, বল্লবপুর, কালিকাবাড়ী নোয়াপাড়া গ্রামের বন্যাকবলিত ক্ষতিগ্রস্ত এলাকা ও আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন।

এসময় দুর্গত মানুষদের প্রতি তিনি ধৈর্য্য ধারণ করে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়ে বলেন, পাহাড়ি ঢল, অতি বৃষ্টি এবং নেতাই নদীসহ অভিন্ন নদীগুলোতে ভারত সুইস গেট খুলে দেয়ায় পানির স্রোতে বাধ ভেঙ্গে যাওয়ায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। দুর্যোগে মনোবল অটুট রেখে সাহসের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে ।তিনি বলেন, দুর্যোগ, দুর্বিপাকে বিএনপি সব সময় জনগণের পাশে থাকে। বিএনপি এই দুর্যোগে সর্বশক্তি নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করছে। তিনি সরকারের প্রতি প্রতিটি দুর্গত মানুষকে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী, ক্ষতিগ্রস্থ ঘর-বাড়ি পুণঃনির্মাণসহ কৃষি পুণর্বাসনের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েত উল্লাহ, সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, আসলাম মিয়া বাবুল, অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আনিসুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান আলমগীর আলম বিপ্লব , ফরহাদ রাব্বানী সুমন, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, আবদুল কুদ্দুছ ,হাবিবুর রহমান , ওয়াহেদ তালুকদার, শামসুল আলম শামস, গাজীউর রহমান, জুয়েল খান,রুহুল আমিন , ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহ সভাপতি আবদুল আজিজ খান প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমরান সালেহ প্রিন্সময়মনসিংহ
শেয়ারTweetPin

সর্বশেষ

সংসদ এলাকায় ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, রাহুল গান্ধীর ৫ দফা দাবি

জুলাই ২২, ২০২৬
ছবি: সংগৃহীত।

শর্ত ছাড়াই সৌদি আরবকে পারমাণবিক চুক্তি অনুমোদন দিচ্ছেন ট্রাম্প

জুলাই ২২, ২০২৬

এয়ারবাসকে ইউরোপীয় ইউনিয়নের ঋণ বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চায় বোয়িং

জুলাই ২২, ২০২৬
ছবি: বিটপী এ্যাডভার্টাজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার।

বিটপী অ্যাডভার্টাইজিংয়ের জিএম আলাউদ্দিন তালুকদার মারা গেছেন

জুলাই ২২, ২০২৬

তনু হত্যা মামলায় নতুন মোড়

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT