ইমরান খানকে গ্রেপ্তারের পর পাকিস্তানে ব্যাপক সহিংসতা
পাকিস্তানে ইমরান খানকে গ্রেপ্তার করার পর ব্যাপক সহিংসতা ও ধোঁয়া দেখা যাচ্ছে, জনতা রাস্তায় বিক্ষোভ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের গ্রেপ্তারের পর উত্তাল পাকিস্তান। দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফ। লাহোর সেনানিবাসে পিটিআই কর্মীদের হামলার পর ইসলামাবাদ ও পেশোয়ারসহ বিভিন্ন শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পাকিস্তানজুড়ে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেট। ইমরান খানকে ইসলামাবাদের পুলিশ লাইন্সের ভেতরে হেডকোয়ার্টারে রাখা হয়েছে। এখান থেকেই ইমরানকে পরে বিশেষ আদালতে নেয়ার কথা রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…




