চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লং মার্চ থেকে ইমরান খানের ৬ দিনের আল্টিমেটাম

আলীম আল রাজীআলীম আল রাজী
৩:৩০ অপরাহ্ণ ২৬, মে ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

সংসদ বিলুপ্ত করে জুনে নির্বাচনের দাবিতে সরকারকে ৬ দিনের আলটিমেটাম দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খান।

পূর্বঘোষণা অনুযায়ী সরকারের পদত্যাগ এবং দ্রুত নির্বাচনের দাবিতে খাইবার পাখতুনখাওয়া প্রদেশ থেকে নেতাকর্মীদের নিয়ে বুধবার লং মার্চ শুরু করেন ইমরান খান।

আজ বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে পৌঁছে ডি-চক চত্বর অভিমুখে রওনা হন পিটিআই প্রধান। এই কর্মসূচিকে কেন্দ্র করে পাকিস্তান জুড়ে পিটিআই নেতাকর্মীদের সাথে নিরাপত্তা বাহিনীর ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষ হয়েছে। রাজধানী ইসলামাবাদের রেড জোন এলাকায় সেনা মোতায়েন করা হয়েছে।

জিন্নাহ অ্যাভিনিউতে আজাদি মার্চে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে ইমরান খান বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা। নেতা কর্মীদের দেশজুড়ে প্রতিবাদের আহ্বান জানিয়ে, সরকার নতুন নির্বাচনের তারিখ ঘোষণার আগ পর্যন্ত তিনি এবং তার কর্মীরা ডি-চক ছেড়ে যাবেন না বলে হুঁশিয়ার করেন ইমরান।

আজাদি মার্চকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় রাজধানীর সরকারি গুরুত্বপূর্ণ ভবন রক্ষায়, রেড জোন এলাকায় সেনা মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার। কর্মসূচি ঘিরে পাকিস্তান জুড়ে ব্যাপক সহিংসতা হয়েছে। করাচি ও লাহোরসহ বিভিন্ন শহরে পুলিশ ও পিটিআই কর্মীদের দফায় দফায় সংঘর্ষ চলছে। সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছেন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোঁড়ে পুলিশ। গ্রেপ্তার করা হয় পিটিআই’র কয়েক হাজার নেতাকর্মীকে।

গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ জানিয়ে, অচলাবস্থার অবসান এবং অবিলম্বে গণতান্ত্রিক প্রক্রিয়া শুরু করতে সরকার ও বিরোধীদলের কাছে আহ্বান জানিয়েছে পাকিস্তানের মানবাধিকার কমিশন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমরান খানপাকিস্তানপাকিস্তান তেহরিক-ই-ইনসাফ
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্টিনেজকে নিয়ে উদ্বোধনী একাদশ সাজাবেন স্কালোনি

জুন ১৬, ২০২৬

‘আর্জেন্টিনাকে সবাই হারাতে চাইবে’

জুন ১৬, ২০২৬

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদকে নিয়ে ভুয়া সংবাদের ছড়াছড়ি

জুন ১৬, ২০২৬

দিল্লি বিমানবন্দর থেকে ফেরত পাঠানোর ঘটনা অনাকাঙ্ক্ষিত: ডা. জাহেদ

জুন ১৬, ২০২৬

একনেকে ৭ হাজার ৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT