চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে আবারও নিষিদ্ধ ‘অ্যাপল ওয়াচ’ আমদানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১৮ অপরাহ্ন ১৮, জানুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A

অ্যাপলের সর্বশেষ দুটি ঘড়ি আমদানিতে আবারও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই মডেল দুটি হলো সিরিজ ৯ ও আলট্রা ২।

বৃহস্পতিবার ১৮ জানুয়ারি সিএনএন’র এক প্রতিবেদনে বলা হয়, মামলা চলাকালীন সময়ে মডেল দু’টি বিক্রির অনুমতি দেওয়া হয়েছিল। তবে আজ যুক্তরাষ্ট্রের আদালত এই সিদ্ধান্তটি বাতিল করে পুনরায় নিষেধাজ্ঞা দিয়েছে।

মূলত, আমদানি নিষেধাজ্ঞাটি অক্টোবরের আইটিসির একটি রায় থেকে উদ্ভূত হয়েছে যে উন্নত অ্যাপল ওয়াচ মডেলগুলিতে পালস অক্সিমিটার বৈশিষ্ট্য ক্যালিফোর্নিয়ার কোম্পানি মাসিমোর একটি পেটেন্ট লঙ্ঘন করেছে।

এই রায়ের অর্থ হল, অ্যাপল আর মার্কিন যুক্তরাষ্ট্রে অভিযোগকৃত মডেলগুলো আমদানি করতে পারবে না এবং ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞা কার্যকর হলে কোম্পানি তাদের রপ্তানিকৃত ঘড়িগুলো সরিয়ে নিতে শুরু করে। অ্যাপল অবিলম্বে নিষেধাজ্ঞা আপিল করে।

আপিলের পর আদালত নিষেধাজ্ঞা সাময়িক স্থগিত করলে অ্যাপল দ্রুত ঘড়ির বিক্রয় পুনরায় শুরু করে। নিষেধাজ্ঞার সেই সাময়িক বিরতি এখন আজ বৃহস্পতিবার শেষ হচ্ছে।

ঘড়িগুলোর বিক্রি অব্যাহত রাখতে রক্তের অক্সিজেন মাপার ফিচার সরিয়ে নেবে বলে জানিয়েছে অ্যাপল।

Reneta

সিরিজ ৯ ও আলট্রা ২-সহ অ্যাপলের ঘড়ির বেশির ভাগ সংস্করণে ২০২০ সাল থেকে এই ফিচার অন্তর্ভুক্ত করা হয়। তবে শুধুমাত্র এসই মডেলে ফিচারটি নেই।

এই আদেশ অনুযায়ী, রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপের ফিচার সংবলিত ঘড়িগুলো যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে আর আমদানি করা যাবে না।

ডিভাইসে পেটেন্ট লঙ্ঘন করার অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের দৃষ্টিভঙ্গির সঙ্গে দ্বিমত পোষণ করে অ্যাপল এক বিবৃতিতে বলেছে, আপিল মূলতবি থাকা পর্যন্ত এই সীমিত বাধাসহ গ্রাহকদের অ্যাপল ওয়াচের অ্যাকসেস নিশ্চিত করার সঙ্গে সঙ্গে রায় মেনে চলার জন্যও পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এখন বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে সিংহভাগের অংশীদার অ্যাপল। কারণ এটি ১২ বছরের মধ্যে প্রথমবারের মতো শীর্ষস্থান থেকে স্যামসাংকে হটিয়ে দিয়েছে ৷ এই সপ্তাহে প্রকাশিত ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের তথ্য অনুসারে, গত বছরে ফোনের বিক্রির এক পঞ্চমাংশেরও বেশি ছিল অ্যাপলের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাপেলঅ্যাপেল ঘুড়িআমেরিকায় অ্যাপেল ঘুড়ি আমদানিঘুড়িঘূড়ি নিষিদ্ধ
শেয়ারTweetPin

সর্বশেষ

‘উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, কাল দেখা হচ্ছে সিনেমা হলে’

মার্চ ২১, ২০২৬

ঈদের সকালে চ্যানেল আইয়ে শাকিবের ‘অন্তরাত্মা’

মার্চ ২১, ২০২৬

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT