চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে চিকিৎসাধীন ফরিদা পারভীন কেমন আছেন?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
ফরিদা পারভীন এর ছবি, বাংলা ভাষায় সংবাদ portal. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের সময় শারীরিক অবস্থার অবনতি হলে দেশবরেণ্য লালনসংগীতশিল্পী ফরিদা পারভীনকে রাজধানীর মহাখালীর একটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

শুক্রবার দুপুরে চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন গুণী এই সংগীতশিল্পীর স্বামী যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম।

এদিকে চিকিৎসকদের বরাতে জানা যায়, তাঁর শারীরিক অবস্থা এখনো জটিল। কিডনি সমস্যার পাশাপাশি শ্বাসকষ্টসহ আরও নানা জটিলতায় ভুগছেন তিনি।

ফরিদা পারভীনের বড় ছেলে ইমাম নিমেরি উপল চ্যানেল আই অনলাইনকে জানান, ডায়ালাইসিসের পর আম্মার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। পরে তাঁকে আইসিইউতে ভর্তি করাতে হয়।

গত কয়েক মাসে একাধিকবার আইসিইউতে ভর্তি করতে হয়েছে ফরিদা পারভীনকে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি, ফুসফুস, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও থাইরয়েড সমস্যায় ভুগছেন। শরীর দুর্বল থাকায় হাঁটা বা দাঁড়ানোও তাঁর জন্য কষ্টকর হয়ে উঠেছে।

মায়ের শারীরিক অবস্থার কথা জানিয়ে উপল জানান, তাঁকে সপ্তাহে তিন দিন ডায়ালাইসিস দিতে হয়। এরআগে যখন অসুস্থ হয়ে হাসপাতাল ভর্তি ছিলেন, তখন শারীরিক অবস্থা একটু ভালো হতেই বাসায় নিয়ে যাওয়া হয়; এটা আমাদের ভুল সিদ্ধান্ত ছিলো। উনাকে হাসপাতালে রেখে আরো কিছুদিন পর্যবেক্ষণ করে বাসায় নেয়া উচিত ছিলো।

Reneta

এবার আর এমন ভুল করতে চান না বলেই জানালেন উপল।

বর্তমান সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় থেকে নিয়মিত ফরিদা পারভীনের খোঁজ নেয়া হচ্ছে বলে জানান ইমাম উপল। সেই সাথে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও ফরিদা পারভীনের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বলে জানান তার বড় ছেলে।

১৯৬৮ সালে রাজশাহী বেতারে নজরুলসংগীত দিয়ে সংগীতজীবন শুরু করেন ফরিদা পারভীন। ১৯৭৩ সালে দেশাত্মবোধক গান গেয়ে পরিচিতি পান তিনি। পরে সাধক মোকসেদ আলী শাহের কাছে লালনসংগীতে তালিম নিয়ে ধীরে ধীরে হয়ে ওঠেন লালনসংগীতের জীবন্ত কিংবদন্তী।

সংগীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৭ সালে তিনি একুশে পদক লাভ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিইউইমাম উপলইমাম নিমেরি উপলগানফরিদা পারভীনলালনলিড বিনোদনসংগীত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্যাস সরবরাহে স্বস্তি সাময়িক, আসলে সমাধান কী?

আগস্ট ৭, ২০২৬

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT