চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বাঙালি বলেই নজরে এলাম না’- যে কারণে ক্ষুব্ধ স্বস্তিকা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ন ৩১, আগস্ট ২০২২
বিনোদন
A A

স্বস্তিকা মানেই রাখঢাকহীন স্পষ্টবক্তা! বরাবরই সোশ্যাল মিডিয়ায় নিজের যেকোন মত জাহির করতে অকপট থাকেন বাঙালি এই অভিনেত্রী। মঙ্গলবার (৩০ আগস্ট) গভীর রাতেও অভিনেত্রী নিজের টুইটার হ্যান্ডেল থেকে শেয়ার করেছেন বিস্ফোরক এক- তথ্য!

পোস্ট করা টুইটে মূলত নিজের পরিশ্রমের যোগ্য সম্মান না পাওয়ায় চটেছেন স্বস্তিকা। পাশাপাশি প্রশ্ন রাখলেন বাঙালি কি আজও কোণঠাসা বলিউডে?

মূলত মুম্বাইয়ের নামী চলচ্চিত্র বিশেষজ্ঞ তথা সমালোচক তরণ আদর্শ মঙ্গলবার টুইটারে নেটফ্লিক্সের আসন্ন ছবি ‘কালা’র বেশ কিছু ঝলক শেয়ার করেন। যেই ছবির মধ্য দিয়েই অভিনয় জগতে পা রাখছেন ইরফান খান পুত্র বাবিল খান। আসন্ন ছবিটিতে বাবিলের বিপরীতে দেখা যাবে ‘বুলবুল’ খ্যাত অভিনেত্রী তৃপ্তি ডিমরিকে। তবে আসন্ন ছবিটির ঝলক প্রকাশের সময় তরণ আদর্শ বাবিল ও তৃপ্তির নাম উল্লেখ করলেও সেখানে স্বস্তিকা মুখোপাধ্যায়ের নাম উল্লেখ করেননি। অথচ এই ছবিতে বাবিল-তৃপ্তির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন স্বস্তিকা। মূলত এই বৈষম্য মেনে নিতে না পেরেই ফুঁসে ওঠেন অভিনেত্রী।

তাই তো তরণ আদর্শের টুইট রি-টুইট করে রীতিমতো বিদ্রুপের ছলে স্বস্তিকা লেখেন, ‘স্যার, আমার নাম স্বস্তিকা মুখোপাধ্যায়। ‘কালা’ সিনেমাটি আমারও। আমি মুম্বাইয়ের বাসিন্দা নই ঠিকই তবে ২২ বছর ধরে কাজ করছি। এত বড় বড় তারকাদের মাঝে আমার নামটিও যদি একটু উল্লেখ করে দেন খুবই কৃতজ্ঞ থাকব। আগাম ধন্যবাদ।’

টলিউডের প্রথম সারির নায়িকা স্বস্তিকা এখন বলি-পাড়ারও পরিচিত নাম। ‘পাতাল লোক’, ‘দিল বেচারা’ সহ বলিউডের একাধিক ওয়েব সিরিজ কিংবা ছবি রয়েছে তার ঝুলিতে। তবুও বলিউডে যেন খানিক ব্রাত্য অভিনেত্রী! পরে যদিও নিজের ভুল শুধরে নেন ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ। যারই প্রেক্ষিতে অপর এক টুইটে স্বস্তিকার নাম উল্লেখ করেন, পাশাপাশি জানান, ‘বিষয়টি আমার নজরে আনবার জন্য ধন্যবাদ’। কিন্তু তাতেও রাগ কমেনি স্বস্তিকার। –হিন্দুস্থান টাইমস বাংলা

Jui  Banner Campaign
ট্যাগ: তরণ আদর্শবাবিল খানস্বস্তিকাস্বস্তিকা মুখোপাধ্যায়
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌভাগ্যময় রজনি পবিত্র শবে বরাত পালিত হচ্ছে

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি সংগৃহীত

আবারও ভূমিকম্পে কাঁপল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল

ফেব্রুয়ারি ৩, ২০২৬

ফুড রিভিউ দিলো পরীমনির ছেলে পূণ্য

ফেব্রুয়ারি ৩, ২০২৬

জাহানারা ইস্যুতে গঠিত তদন্ত কমিটি প্রশ্নবিদ্ধ: রিটকারীর আইনজীবী

ফেব্রুয়ারি ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট

ফেব্রুয়ারি ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT