আন্তর্জাতিক

আই অ্যাম ব্যাক: ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পেছনে মাইক্রোফোন ও আমেরিকার পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ডোনাল্ড ট্রাম্প একটি বক্তৃতা দিচ্ছেন, পেছনে মাইক্রোফোন ও আমেরিকার পতাকা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

নিষেধাজ্ঞার প্রায় ২ বছর পর নিজের ফেসবুক এবং ইউটিউব অ্যাকাউন্ট ফিরে পেলেন সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। ফিরেই ‘আই অ্যাম ব্যাক’ বলে নিজের ভক্তদের একটি বার্তা দেন তিনি।

এনডিটিভির এক প্রতিবেদনে এতথ্য জানা যায়।

শুক্রবার ১৭ মার্চ তার ফিরে পাওয়া ফেসবুক এবং ইউটিউব অ্যাকাউন্টে ১২ সেকেন্ডের এক ভিডিও বার্তায় এ কথা জানান সাবেক মার্কিন  রাষ্ট্রপতি। ভিডিওর ক্যাপশনে লেখা ছিল ‘আই অ্যাম ব্যাক’।

এর আগে, যুক্তরাষ্ট্রে ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে দাঙ্গার পর তৎকালীন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। রিপাবলিকান নেতা ট্রাম্পের ফেসবুকে ৩ কোটি ৪০ লাখ অনুসারী এবং ইউটিউবে ২৬ লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে।

ফেসবুকের বাইরে ট্রাম্প টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাটসহ আরও কয়েকটি সামাজিক মাধ্যমেও নিষিদ্ধ হন। এসব মাধ্যমে নিষিদ্ধ হওয়ার পর নিজের প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ সক্রিয় হন তিনি।

 

 

বিষয়:ইউটিউব ডোনাল্ড ট্রাম্প ফেসবুক মার্কিন রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…