চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃখ ভরা মনে শিল্পী সমিতি থেকে ইলিয়াস কাঞ্চনের বিদায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ০৩, মার্চ ২০২৪
বিনোদন
A A
শিল্পী সমিতি থেকে ইলিয়াস কাঞ্চনের বিদায়, দুঃখ প্রকাশ করছেন তিনি. Channel i News - চ্যানেল আই নিউজ

চলচ্চিত্র শিল্পী সমিতি সভাপতি পদ থেকে অনেকটা দুঃখ ভরা মন নিয়ে বিদায় নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। শনিবার (২ মার্চ) রাজধানীর পার্শ্ববর্তী আশুলিয়াতে শিল্পী সমিতির পিকনিকে ‘বেদের মেয়ে জোসনা’ ছবির এই নায়ক জানালেন, অনেক দুঃখ নিয়ে শিল্পী সমিতি থেকে বিদায় নিচ্ছেন তিনি।

২০২২ সালে শিল্পী সমিতির নির্বাচনে সেক্রেটারি নিপুণের সঙ্গে সভাপতি পদে জয়ী হয়েছিলেন ইলিয়াস কাঞ্চন। আলোচনায় পাশাপাশি শুরু থেকে এই কমিটিকে সমালোচনায় পড়তে হয়েছে। অভ্যন্তরীণ কোন্দলের কারণে কমিটির নির্বাচিত ২১ জনকে কোনো মিটিংয়ে এক করতে পারেননি তারা।

ইলিয়াস কাঞ্চন জানান, কমিটির নির্বাচিত সদস্যদের অসহযোগিতার কারণে এমনটা হয়েছে।এ আক্ষেপ নিয়ে সমিতি থেকে বিদায় নেন ইলিয়াস কাঞ্চন।

Banglabid

ক্ষোভ প্রকাশ করে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নির্বাচনের পর থেকেই সমিতির একটা পদ নিয়ে মামলা মোকদ্দমা কত কিছু করেছেন। কিন্তু শিল্পী সমিতি ও শিল্পীদের স্বার্থ তো আলাদা জিনিস। এই বিষয়টাই কেউ বুঝতে চাইল না। আপনারা শিল্পীদের স্বার্থ কী করে ভুলে যান?

”যেখানে ইলিয়াস কাঞ্চন সভাপতি, সেখানে কাঞ্চনের পাশে আপনারা দাঁড়ান না। এই দুঃখটা নিয়ে সমিতি থেকে বিদায় নিচ্ছি। আজকে আমাকে যদি অসম্মান করেন, তাহলে সেই অসম্মান কিন্তু আমার একার নয়। সেই অসম্মান পুরো শিল্পী সমাজের, চলচ্চিত্র ইন্ডাস্ট্রির।”

আসন্ন এপ্রিলে শিল্পী নির্বাচনে আর অংশ নেবেন না বলে পরিষ্কার জানান ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, নির্বাচন না করলেও সবসময় সমিতি ও শিল্পীদের পাশে থাকবো। এই শিল্পী সমিতি আমাদের সমিতি। আজকে আমি যা কিছু তার সবকিছু একজন শিল্পী হিসেবেই অর্জন করেছি। এই ইন্ডাস্ট্রি থেকেই অর্জন করেছি। সুখে-দুঃখে যখন প্রয়োজন হবে তখন আমাকে পাবেন।

Reneta

যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আহ্বান জানিয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, কারও কথা ও অর্থ দ্বারা প্ররোচিত হবেন না। টাকার লোভে পড়ে দুই বছরের জন্য সর্বনাশ করবেন না। আপনার বিবেককে প্রশ্ন করবেন, যাকে ভোট দেবেন তিনি কি আপনার ও ইন্ডাস্ট্রির জন্য কাজ করবেন? শিল্পী সমিতি ও শিল্পীদের স্বার্থ যারা পরিপূর্ণভাবে রক্ষা করবেন, তাদেরকে বিবেচনা করবেন।

ইলিয়াস কাঞ্চন শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়ালেও পুনরায় সাধারণ সম্পাদক পদে নির্বাচনের ঘোষণা দিয়েছেন নিপুণ আক্তার। শোনা যাচ্ছে, শাকিব খান ফিরিয়ে দেওয়ায় ইলিয়াস কাঞ্চনের স্থলে সভাপতি পদে কয়েক দিনের মধ্যেই অমিত হাসানকে নিয়ে প্যানেল ঘোষণা করবেন নিপুণ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অমিত হাসানইলিয়াস কাঞ্চনচলচ্চিত্র শিল্পী সমিতিনিপুন আক্তারলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়া পেসারদের অতিরিক্ত বাউন্স চিন্তার কারণ শান্তদের

আগস্ট ১২, ২০২৬

বরিশাল আদালত চত্বরে বিস্ফোরণ!

আগস্ট ১২, ২০২৬

প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন

আগস্ট ১২, ২০২৬

তিক্ততার দেয়াল ভেঙে সংলাপের পথে ঢাকা-দিল্লি

আগস্ট ১২, ২০২৬

আফগানিস্তানে মাধ্যমিক শিক্ষার সুযোগ নেই ২৪ লাখ কিশোরীর

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT