বিনোদন

মা হলেন ইলিয়ানা ডি’ক্রুজ, প্রকাশ্যে সন্তানের ছবি

ইলিয়ানা ডি’ক্রুজের সন্তান ও তার ছবি, মা হওয়ার মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ইলিয়ানা ডি’ক্রুজের সন্তানের ছবি ও তার মা হওয়ার মুহূর্তের ছবি, যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ছেলের মা হয়েছেন ‘বরফি’ খ্যাত অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। সামাজিক মাধ্যমে অভিনেত্রী শেয়ার করেছেন সন্তানের ছবি।

জানা গেছে ১ আগস্ট পুত্র সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ৫ আগস্ট শনিবার ইলিয়ানা নিজেই এই সুখবর জানিয়েছেন। ইলিয়ানা ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডলান।

ঘুমিয়ে থাকা সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করে ইলিয়ানা লিখেছেন, ‘আমাদের প্রিয় সন্তানকে পৃথিবীতে স্বাগত আনতে পেরে আমরা কতটা খুশি তা কোনও শব্দে প্রকাশ করা সম্ভব নয়। আমাদের হৃদয় আজ পূর্ণ।’

ইলিয়ানার পোস্ট ভক্তের শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে। অন্য অভিনেত্রীদের মতো ইলিয়ানা সদ্যোজাত সন্তানের মুখ লুকিয়ে রাখেননি দেখে খুশি ভক্তরা।

এপ্রিলে জানা গিয়েছিল মা হতে চলেছেন ইলিয়ানা। এরপর থেকেই নেটিজেনদের প্রশ্ন ছিল, ‘সন্তানের বাবা কে?’ গুঞ্জন উঠেছিল ক্যাটরিনা কাইফের ভাইয়ের সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। পরে সকলের ভুল ভেঙ্গে প্রেমিকের ছবি শেয়ার করেছেন ইলিয়ানা। যদিও তার প্রেমিকের নাম জানাননি।

বলিউডে রণবীর কাপুর, শহিদ কাপুর, অজয় দেবগন, বরুণ ধাওয়ান সহ বহু তারকার সঙ্গে অভিনয় করেছেন ইলিয়ানা। তবে ‘বরফি’ ছবিতে অভিনয়ের জন্য সবথেকে বেশি চর্চিত হয়েছিলেন। সর্বশেষ তাকে দেখা গেছে অভিষেক বচ্চনের সঙ্গে ‘দ্য বিগ বুল’ ছবিতে।

বিষয়:ইলিয়ানা ডিক্রুজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…