বাংলাদেশ

আরও ২ বছর প্রধানমন্ত্রীর প্রেস সচিব থাকছেন ইহসানুল করিম

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের ছবি, পেছনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমের ছবি, পেছনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ঝুলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব ইহসানুল করিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও দুই বছর বাড়ানো হয়েছে।

রোববার ১৯ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মোহা. রফিকুল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

তাতে বলা হয়েছে, আগের চুক্তির ধারাবাহিকতায় গত ১৮ জুন বা যোগদানের তারিখ থেকে মেয়াদ বৃদ্ধির এ আদেশ কার্যকর হবে।

২০১৫ সালের ১৫ জুন ১ বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পান ইহসানুল করিম। পরের দুই দফা তিন বছর করে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। তার সর্বশেষ তিন বছর চুক্তির মেয়াদ গত ১৭ জুন শেষ হয়।

ইসানুল করিম সচিবের পদমর্যাদায় প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার আগে ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন। বাসসে তিনি ১৯৭২ সালে স্টাফ রিপোর্টার হিসেবে তার কর্মজীবন শুরু করেন।

ইহসানুল করিম তার দীর্ঘ সাংবাদিকতা জীবনে বিবিসি (ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন) ও পিটিআই (প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া)-সহ কয়েকটি বিদেশি সংবাদ মাধ্যমে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।

তিনি ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধে যোগ দেন এবং বাংলাদেশ লিবারেশন ফোর্সের (বিএলএফ) সদস্য হিসেবে দেশের পশ্চিমাঞ্চলের রণাঙ্গনে যুদ্ধ করেন।

ইহসানুল করিম ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ মাস কমিউনিকেশন (আইআইএমসি)-তে বাংলাদেশ থেকে প্রথম ফেলো। তিনি আইআইএমসি এলামনাই এসোসিয়েশন, বাংলাদেশ (ইমকা-বিডি)- এর প্রতিষ্ঠাতা সভাপতি।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসেবে পুনর্নিয়োগে তাকে অভিনন্দন জানিয়েছেন ইমকা-বিডি’র সাধারণ সম্পাদক জাহিদ নেওয়াজ খান।

বিষয়:ইহসানুল করিমপ্রধানমন্ত্রীর প্রেস সচিব
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…