অন্যান্য

মামলা তদন্তে গুণগতমান বাড়ানোর নির্দেশ আইজিপির

মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আইজিপি

আইজিপি মামলার তদন্তের মান উন্নয়নের জন্য নির্দেশ দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইজিপি মামলার তদন্তের গুণগত মান বাড়ানোর জন্য নির্দেশনা দেন, যা তদন্ত কার্যক্রমের মান উন্নত করবে।. Channel i News – চ্যানেল আই নিউজ

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন মামলা তদন্তের গুণগতমান বাড়ানোর জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার ২৩ ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত ‘জানুয়ারি ২০২৩’ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এ নির্দেশনা প্রদান করেন।

সভায় অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো.আতিকুল ইসলাম জানুয়ারি ২০২৩ মাসে দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি যেমন- ডাকাতি, দস্যুতা, চুরি, সিঁধেল চুরি, খুন, অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা, নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার ইত্যাদি মামলা সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন।

আইজিপি বলেন, বর্তমানে অপরাধের ধরন ও প্রকৃতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। বহুমাত্রিক অপরাধ প্রতিরোধে পুলিশকে সচেষ্ট থাকতে হবে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অপরাধ দমনে আরও তৎপর হতে হবে। কিশোর অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন আইজিপি।

বাংলাদেশ পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক, মামলার মান উন্নয়নের নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ পুলিশ প্রধান বলেন, আইন-শৃঙ্খলাজনিত যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশকে সতর্ক থাকতে হবে।

আইজিপি বলেন, মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশ অঙ্গীকারাবদ্ধ। তিনি মাদকের বিরুদ্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

বিষয়:আইজিপি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…