চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা বিভাগ শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫১ অপরাহ্ণ ১৫, মার্চ ২০২৫
শিক্ষা
A A
সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ইফতার অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো ‘ইফতার ও দোয়া অনুষ্ঠান-২০২৫’।

শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় রাজধানীর সিদ্ধেশ্বরীতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের অডিটরিয়ামে ইফতার ও দোয়া অনুষ্ঠিত হয়। আয়োজন করে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ও কলা বিভাগের ডিন কাজী আব্দুল মান্নান, সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সহযোগী অধ্যাপক সামিয়া আসাদী, সহকারী অধ্যাপক তানিয়া সুলতানা ও বিভাগের শিক্ষকবৃন্দ।

Banglabid

আয়োজনে সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি আলী আফতাব ভূঁইয়া বলেন, সাংবাদিকতা বিভাগের এই মিলনমেলা সবার সাথে কুশলাদি বিনিময়ের অন্যতম মাধ্যম। ইফতার তথা মিলনমেলার এমন আয়োজন অব্যাহত রাখার জন্য বিভাগের শিক্ষার্থীদের আহ্বান জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত। এছাড়াও, অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটির অন্যান্য সদস্যরাও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রতিবছরের মতো এবারও ইফতারের আয়োজনে সাংবাদিকতা বিভাগের সাবেক-বর্তমানের মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন। বিভাগের শিক্ষার্থীরা জানান, প্রতি রমজানে এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন তারা। এ যেন ঈদের আগেই আরেক ঈদ আনন্দ তাদের জন্য। ভবিষ্যতে সবার সম্মিলনে একে-অপরের পাশাপাশি থাকার আশাবাদ ব্যক্ত করেন সবাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতার অনুষ্ঠানসাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যায়ন বিভাগস্টামফোর্ড বিশ্ববিদ্যালয়
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ

আগস্ট ১২, ২০২৬

টেস্টে বাংলাদেশকে কত রেটিং দিচ্ছেন কামিন্স

আগস্ট ১২, ২০২৬

ইউটিউবেও মনির খানের অনন্য রেকর্ড

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে একদিনে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনের শক্তিমান অর্থনীতির বড় সংস্কারক সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT