বিনোদন

অনলাইন চিত্র প্রদর্শনী ‘কোভিড ডায়েরিজ’

আধুনিক গ্যালারিতে বিভিন্ন চিত্রকর্মের প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্যালারির ভেতরে বিভিন্ন শিল্পকর্মের ছবি প্রদর্শিত হচ্ছে, যেখানে দর্শকরা শিল্পকর্ম উপভোগ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মহামারী করোনা যেমন সারা পৃথিবীকে স্তব্ধ করে রেখেছে, তেমনি কোণঠাসা করে রেখেছে শিক্ষার্থীদের। করোনাকালীন সময় কীভাবে পার করছে শিক্ষার্থীরা, সেটি তুলে ধরতে বিভাগের অধ্যয়নরত শিক্ষার্থীদের তোলা ছবি ও আর্ট ওয়ার্ক নিয়ে ব্যতিক্রমী ‘অনলাইন আলোকচিত্র প্রদর্শনী’ আয়োজন করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন ‘জেআরএন ভিজুয়ালস’।

২১ আগস্ট রাত ১২ টা ১ মিনিটে অনলাইন আলোকচিত্র প্রদর্শনী’র উদ্বোধন করা হয়। আয়োজকরা জানিয়েছেন প্রদর্শনী চলবে ২৭ আগস্ট পর্যন্ত। যে কেউ বিনামূল্যে প্রদর্শনীটি উপভোগ করতে পারবেন। প্রদর্শনীটি দেখতে ক্লিক করুন: 

এর আগে প্রদর্শনীর জন্য শিক্ষার্থীদের কাছে ছবি ও আর্ট ওয়ার্ক আহ্বান করা হলে তাদের তোলা ও আঁকা শতাধিক ছবি জমা পড়ে। সেখান থেকে বাছাইকৃত ৩০ টি ছবি ও একটি ফটোস্টোরি প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয়।

বিষয়:অনলাইন প্রদর্শনী স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…