টি-টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সাউথ আফ্রিকার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট কমপ্লেক্সে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে জয়ে উজ্জীবিত বাংলাদেশ শিবির চাইছে ‘টপ অর্ডার ব্যাটিং’র ছন্দে ফিরতে। এই ম্যাচ জিতলেই ‘সুপার-এইট’ রাউন্ডের পথে অনেকটা এগিয়ে যাবে বাংলাদেশ।







