চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাল বিতরণে কোন অনিয়ম হলে আইন অনুযায়ী ব্যবস্থা: খাদ্যমন্ত্রী

রুমন রেজারুমন রেজা
৪:১৬ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, নারায়ণগঞ্জ
A A

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে ৫০ লাখ এবং ও এম এস কর্মসূচির মাধমে প্রান্তিক জনগোষ্ঠির এক কোটি মানুষের মধ্যে চাল বিতরণ করা হবে। এ সুবিধার আওতায় দেড় কোটি পরিবারের ৬ কোটি সদস্য উপকৃত হবে।

বৃহস্পতিবার সকালে নারায়নগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে সারাদেশে খাদ্য বান্ধব কর্মসূচি এবং চাষাড়ায় ও এম এসের মাধ্যমে নির্ধারিত দরে চাল বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় একথা বলেন।

তিনি জানান, খাদ্যবান্ধব কর্মসূচির চাল ১৫টাকা কেজি এবং ও এম এসের চাল ত্রিশ টাকা কেজি দরে বিক্রি করা হবে। পাশাপাশি টিসিবির পণ্য বিক্রি করা হবে। দেশে কোন চালের কোন সংকট নেই। এব্যাপারে কেউ কারসাজি করলে সহ্য করা হবেনা।

মন্ত্রী বলেন, দেশে ২৩৬০জন ডিলারের মাধ্যমে ২ টন করে চাল বিক্রি করা হবে। সরকার ইতিমধ্যে চালের বাজার দর নিয়ন্ত্রণের জন্য ৫% শুল্ক হার কমানো হয়েছে।

তিনি বলেন, চাল বিতরণে কোন ডিলার যদি অবৈধ কাজ করে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

পরে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার কার্ডধারীদের মধ্যে নির্ধারিত মূল্যে চাল বিতরণ করেন।

Reneta

এ সময় নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা,সেলিনা হায়াত আইভি, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সাখাওয়াত হোসেন, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ খাদ্য মন্ত্রণালয়ের উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চাল বিতরণটিসিবি’র পণ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে ট্রাম্পের আহ্বান

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

মাঝ আকাশে প্যারাগ্লাইডারকে ধাক্কা দিল বিমান

মে ২৫, ২০২৬

নদীর সাথে দেশের ভাগ্য জড়িত: পানিসম্পদ মন্ত্রী

মে ২৫, ২০২৬

গাইবান্ধায় ট্রাক চাপায় সাবেক দায়রা জজ নিহত

মে ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের ‘১০০ দিন পূর্তি’ উপলক্ষে সংবাদ সম্মেলন

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT