রাজনীতি

‘ভোটের অনুপাতে উচ্চকক্ষ বাস্তবায়ন হলে কেউ স্বৈরাচার হতে পারবে না’

বাংলাদেশের একজন যুব নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন যুব নেতা বিভিন্ন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বক্তব্য দিচ্ছেন, পেছনে দরজা ও ফুলের টব দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ভোটের অনুপাতে উচ্চকক্ষ বাস্তবায়ন হলে কেউ স্বৈরাচার হতে পারবে না বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

শাকিল উজ্জামান বলেন, ভোটের অনুপাতে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ১০০ আসনে উচ্চকক্ষ গঠিত হবে। ভোটের অনুপাতে উচ্চ কক্ষের ভিত্তিতে সংখ্যানুপাতিক নির্বাচন বাস্তবায়ন হলে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না। ভোটের অনুপাতে উচ্চকক্ষের সংখ্যানুপাতিক নির্বাচন আমাদের দীর্ঘ দিনের দাবি ছিলো।

তিনি আরও বলেন, বিগত সময়ে আমরা দেখেছি ফ্যাসিবাদী, স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় এসে জনগণের ম্যান্ডেট ছাড়াই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে। এর মাধ্যমে হাসিনা নিজের অধীনে ভোট ডাকাতি করে ক্ষমতায় এসে স্বৈরাচারী কায়দায় জনগণের উপর জুলুম নির্যাতন চালিয়েছে।

উচ্চ কক্ষে ভোটের অনুপাতে সংখ্যানুপাতিক নির্বাচন হলে শেখ হাসিনার মত কেউ আর স্বৈরাচার হতে পারবে না বলে জানান শাকিল উজ্জামান।

বিষয়:উচ্চকক্ষ ঐকমত্য কমিশন গন অধিকার পরিষদ স্বৈরাচার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…