ভিডিও নিউজ

রোহিঙ্গা সংকটের সমাধান না হলে জটিলতা আরো বাড়বে: ড. মুহাম্মদ ইউনূস

রোহিঙ্গা সংকটের সমাধানে বাংলাদেশের ও আন্তর্জাতিক নেতাদের আলোচনা চলমান।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বিমসটেক শীর্ষ সম্মেলনে ভাষণে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, রোহিঙ্গা সংকটের সমাধান না হলে জটিলতা আরো বাড়বে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্মেলনে প্রফেসর ইউনূস বলেন, প্রয়োজনীয় সংস্কার শেষে যত দ্রুত সম্ভব অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন হবে বাংলাদেশে। টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য নবায়নযোগ্য শক্তি, আন্তসীমান্ত বিদ্যুৎ বাণিজ্য ও শক্তি দক্ষতা বৃদ্ধির জন্য বিমসটেকভুক্ত সকল দেশকে একত্রে কাজ করার আহ্বান জানান তিনি।

বিষয়:অংশগ্রহণমূলক নির্বাচন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনূস বিমসটেক শীর্ষ সম্মেলন রোহিঙ্গা সংকটের সমাধান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…