জনপদ

‘অর্ন্তবর্তী সরকারের পরিবর্তন অব্যাহত রাখলে মানুষ সঠিক বিচার পাবে’

আইন উপদেষ্টা আসিফ নজরুল

বাংলাদেশের একজন নেতা বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা ও মাইক্রোফোনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নেতা বক্তৃতা দিচ্ছেন, পত্রিকা ও মাইক্রোফোনের সামনে, বাংলাদেশের রাজনৈতিক অনুষ্ঠানে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অর্ন্তবর্তী সরকার আইন ও বিচার সম্পর্কিত যে পরিবর্তন করেছে, তা পরবর্তী সরকার অব্যাহত রাখলে দেশের মানুষ সঠিক বিচার পাবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে সিলেটের একটি অভিজাত হোটেলে জেলা লিগ্যাল এইডের মাধ্যমে মামলাপূর্ব মধ্যস্থতার বিধান কার্যক্রমের উদ্বোধনকালে এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ১১টি বিধানে মামলায় যাওয়ার আগে লিগ্যাল এইডের যেতে হবে। সেখানে মিমাংসা না হলে আদালতে মামলায় যেতে পারবেন। এতে করে বিচারপ্রার্থীর ব্যায় ও সময় কমে আসবে বলে জানান তিনি।

অনুষ্টানে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার নির্বাহী পরিচালক সিনিয়র জেলা জজ শেখ আশফাকুর রহমানসহ কার্যক্রম সংশ্লিষ্ট বিচারিক ও সিলেটের প্রশাসনের কর্মকর্তারা ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।

বিষয়:আইন উপদেষ্টা আসিফ নজরুল আইন ও বিচার লিগ্যাল এইড

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…