কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি যাতে অংশগ্রহণ করে সেজন্য সর্বাত্মক চেষ্ট করা হবে। পরপর তারা তিন নির্বাচনে হেরেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলে তাদের দল অস্তিত্ব সংকটে পড়বে।
শনিবার (৪ মার্চ) সকালে মন্ত্রী টাঙ্গাইল কুমুদিনী সরকারী কলেজের নবীন বরণ অনুষ্ঠানে যোগ দেন।
এসময় তিনি আরও বলেন, পোলট্রি খাতের বর্তমান সংকট জাতীয় পর্যায়ে বসে সমাধান করা উচিত।
কুমুদিনী কলেজের অধক্ষ প্রফেসর মো. বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক, সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, ছানোয়ার হোসেন এমপি প্রমুখ।







