চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫৮ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২২
তথ্যপ্রযুক্তি
A A

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের তথ্য-প্রযুক্তি বিষয়ক জ্ঞানে আরও বেশি দক্ষ করে তুলতে বিশ্ববিদ্যালয়টিতে একটি আইসিটি একাডেমি চালু করবে শীর্ষস্থানীয় আইসিটি অবকাঠামো, পণ্য ও সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।

এ নিয়ে সম্প্রতি কুয়েট ক্যাম্পাসে কুয়েট ও হুয়াওয়ে’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্টিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আযহারুল হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিসুর রহমান ভুঁইয়া, ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনেকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, হুয়াওয়ে বাংলাদেশের এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট জর্জ লিন, পাবলিক রিলেশন্স ম্যানেজার তৌহিদুল হাসান এবং অন্যান্য ব্যক্তিবর্গ।

এই চুক্তির অধীনে কুয়েটে একটি বিশেষ ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠা করা হবে এবং হুয়াওয়ে এর নিজস্ব আই-লার্নিং প্লাটফর্মের মাধ্যমে কুয়েট শিক্ষার্থীদের জন্য অনলাইন ট্রেনিং ম্যাটেরিয়াল ও কোর্স প্রদান করবে। এই একাডেমি প্রথমে কুয়েটের শিক্ষকদের হুয়াওয়ের সার্টিফাইড ট্রেইনার হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষিত করবে। এরপর আইসিটি একাডেমির মাধ্যমে শিক্ষার্থীরা সর্বাধুনিক আইসিটি প্রযুক্তিতে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন।

কুয়েটের ইলেক্টিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আযহারুল হাসান বলেন, “আমাদের ধারাবাহিক প্রবৃদ্ধিসহ সার্বিকভাবে উন্নয়নের জন্য একটি টেকসই আইসিটি ট্যালেন্ট ইকোসিস্টেম গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের আইসিটি ইকোসিস্টেমে হুয়াওয়ে নানাভাবে অবদান রেখেছে। আমি বিশ্বাস করি, হুয়াওয়ে কুয়েট আইসিটি একাডেমি আমাদের শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে এবং দক্ষতা ও জ্ঞান অর্জনের নতুন নতুন দিক উন্মোচন করবে।”

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটডের এন্টারপ্রাইজ বিজনেস গ্রুপের প্রেসিডেন্ট জর্জ লিন বলেন, “ডিজিটালাইজেশনের সাথে সম্পর্কিত লক্ষ্যপূরণ করতে বাংলাদেশকে সার্বিক সহায়তা করতে সবসময় প্রস্তুত হুয়াওয়ে। এক্ষেত্রে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, একটি শক্তিশালী আইসিটি ইকোসিস্টেম গড়ে তোলা। এজন্য একটি ইকোসিস্টেম তৈরির মাধ্যমে আইসিটি বিষয়ে মেধাবী তরুণদের দক্ষ করে তুলতে সরকার ও স্বতন্ত্র প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাচ্ছে হুয়াওয়ে। এ তরুণরাই আগামী দিনে দেশের প্রবৃদ্ধিতে ভূমিকা রাখবে। ভবিষ্যতের পৃথিবীর জন্য তরুণ প্রজন্মকে প্রস্তুত করতে আমাদের প্রতিশ্রুতিরই অংশ এই আইসিটি একাডেমি।”

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুয়েটহুয়াওয়ে
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় কারিনা কায়সারের শেষ জানাজা সম্পন্ন

মে ১৭, ২০২৬

জাতীয় অ্যাথলেটিকসে দ্রুততম মানব-মানবী ইমরানুর-শিরিন

মে ১৭, ২০২৬

কিউবায় মার্কিন আগ্রাসনের আশঙ্কা

মে ১৭, ২০২৬

সৌদি আরবে ঈদুল আজহা ২৭ মে

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT