চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মবিলের কার্টনের ভিতরে মাদক ‘আইস’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ন ১০, অক্টোবর ২০২৩
অপরাধ
A A

সন্দেহ এড়াতে মবিলের কার্টনের ভিতরে মাদক ‘আইস’ পরিবহন করতো উত্তরার মাদক ব্যবসায়ী একটি চক্র। এই চক্রের নেতৃত্বে ছিল ইফতেখার উদ্দিন সাকিব। ফেসবুক ম্যাসেঞ্জারে গ্রুপ খুলে মাদক ‘আইস’ এর অর্ডার নিয়ে নারী ডেলিভারিম্যান দিয়ে ডেলিভারি করাতেন সাকিব।

সোমবার ৯ অক্টোবর রাতে আব্দুল্লাহপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পলওয়েল কারনেশন সেন্টারের সামনে থেকে সাকিবকে গ্রেপ্তার করা হয়। সেসময় তার কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকার ১ কেজি আইস ও মাদক বিক্রিতে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

মঙ্গলবার ১০ অক্টোবর দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ কমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম।

তিনি বলেন:  উত্তরা-পূর্ব থানার একটি টহল পুলিশ দল নিয়মিত তল্লাশি কার্যক্রম পরিচালনা করার সময় গোপন তথ্যের মাধ্যমে জানতে পারে, ঢাকার আশেপাশের জেলা থেকে একটি মাদকের চালান উত্তরায় প্রবেশ করবে। সে তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় উত্তরা-পূর্ব থানা পুলিশ আব্দুল্লাহপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশে পলওয়েল কারনেশন সেন্টারের সামনে চেকপোস্ট বসায়। রাত এগারোটার দিকে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পালানোর চেষ্টার সময় সাকিবকে গ্রেপ্তার করে পুলিশ। তার সাথে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে ১ কেজি আইস উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, গ্রেপ্তার ইফতেখার উদ্দিন সাকিবের বাড়ি চট্টগ্রামের টেকনাফের সাতকানিয়ায়। সে উত্তরার ৫নং সেক্টরে বসবাস করে সেখানে একটি মাদক ব্যবসায়ী চক্র গড়ে তোলে। টেকনাফের এক মাদক ব্যবসায়ীর কাছ থেকে আইস সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো সাকিব।

ডিসি মোর্শেদ বলেন, চক্রটি মূলত ফেসবুকে ম্যাসেঞ্জার গ্রুপ খুলে অর্ডার নিতো এবং নারী ডেলিভারিম্যান দিয়ে মাদক সরবরাহ করতো। সন্দেহ এড়াতে তারা মবিলের কার্টনের ভিতরে মাদক পরিবহন করতো।

Reneta

গ্রেপ্তার সাকিবের বিরুদ্ধে উত্তরা-পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসইফতেখার উদ্দিন সাকিবমবিলের কার্টুনমাদক পরিবহনমাদক ব্যবসায়ী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অবরোধ করা এলাকায় জাহাজ ঢুকলে আটক করা হতে পারে: মার্কিন বাহিনী

এপ্রিল ১৩, ২০২৬

ইরানকে সামরিক সহায়তা দিলে চীনের ওপর ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

এপ্রিল ১৩, ২০২৬

৩০ লাখ বাজেটের সেই নাটক দেখে কী বলছেন দর্শক?

এপ্রিল ১৩, ২০২৬

পহেলা বৈশাখ জাতিসত্তা ও সংস্কৃতির অনন্য প্রতীক: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে নৌচলাচলের স্বাধীনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ: উরসুলা ভন ডার

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT