চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১ জানুয়ারি বিশ্বকাপ মিশনে যাচ্ছে মেয়েরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:২৫ অপরাহ্ণ ২৯, ডিসেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দল বিশ্বকাপ মিশনে যাচ্ছে, খেলোয়াড়রা হাসিমুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছেলেদের যুব বিশ্বকাপ শুরু হয়েছে ১৯৯৮ সালে। তবে মেয়েদের ক্ষেত্রে এমন কোনো টুর্নামেন্ট ছিল না এতদিন। প্রতীক্ষার অবসান ঘটছে নতুন বছর ২০২৩ এর শুরুতেই। ইতিহাসের অংশ হতে প্রস্তুত বাংলাদেশের মেয়েরা। প্রথম আসরে অংশ নিতে ১ জানুয়ারি সাউথ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বে ইয়ং টাইগ্রেস টিম। 

টি-টুয়েন্টি সংস্করণে হবে মেয়েদের প্রথম যুব বিশ্বকাপ। আসরে অংশ নিতে বৃহস্পতিবার মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন করেছে মেয়েরা। আরও দুই দিন অনুশীলন করে রোববার তারা উঠবেন সাউথ আফ্রিকাগামী বিমানে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা না করলেও জানা গেছে বিকেএসপির খেলোয়াড়দের আধিক্যই বেশি থাকছে। জাতীয় দলের হয়ে তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি খেলা ডানহাতি পেসার মারুফা আক্তার আছেন দলে। ১৭ বছরের এই তরুণীও বিকেএসপির।

বিশ্বকাপ মিশনে বাংলাদেশ দল ১৫ সদস্যের। স্ট্যান্ডবাই হিসেবে আছেন আরও চার ক্রিকেটার। দলের হেড কোচ দীপু রায় চৌধুরী।

আগামী ১৪ জানুয়ারি বেনোনিতে বিশ্বকাপের উদ্বোধনী দিনে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ দল। ছেলেদের যুব বিশ্বকাপের মতো মেয়েদের এই আসরেও অংশ নেবে ১৬ দল। ১৫ দিনে হবে মোট ৪১টি ম্যাচ।

পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। এ দুটি শহরে ২০২০ সালে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। সে আসরে আকবর আলীর নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

আইসিসির পূর্ণ সদস্য ১২ দেশের মধ্যে আফগানিস্তান ছাড়া ১১টি দেশ খেলবে এই টুর্নামেন্টে। সঙ্গে থাকছে ৫টি সহযোগী সদস্যদেশ। সহযোগী দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া ও রুয়ান্ডা প্রথমবার আইসিসি’র কোনো বিশ্বকাপে অংশ নিচ্ছে।

১৬টি দলকে ভাগ করা হয়েছে ৪ গ্রুপে। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে পাকিস্তানের সঙ্গে আছে ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও রুয়ান্ডা। আয়ারল্যান্ড, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং ইন্দোনেশিয়া পড়েছে ‘সি’ গ্রুপে। আর স্বাগতিক দক্ষিণ আফ্রিকার সঙ্গে ‘ডি’ গ্রুপে আছে ভারত, স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশের ম্যাচ সূচি
১৪ই জানুয়ারি বনাম অস্ট্রেলিয়া (উইলোমুর পার্ক, বেনোনি)
১৬ই জানুয়ারি বনাম শ্রীলঙ্কা (উইলোমুর পার্ক বি, বেনোনি)
১৮ই জানুয়ারি বনাম যুক্তরাষ্ট্র (উইলোমুর পার্ক বি, বেনোনি)

২০২১ সালের জানুয়ারিতে বাংলাদেশে হওয়ার কথা ছিল মেয়েদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রথম আসরটি। করোনার ধাক্কায় বার বার পেছানোর পর বয়সভিত্তিক বিশ্বকাপটির আয়োজক হতে পরে আর আগ্রহ দেখায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টুয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরের মাসেই সিনিয়রদের  টি-টুয়েন্টি বিশ্বকাপও আয়োজন করবে সাউথ আফ্রিকা। দশ দেশের আসরটি শুরু হবে ৯ ফেব্রুয়ারি।

ট্যাগ: বাংলাদেশবিকেএসপিলিড স্পোর্টসসাউথ আফ্রিকা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঢাকায় আরও ৬টি মেট্রোরেল লাইন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে: ওবায়দুল কাদের

পরবর্তী

মাহিকে মনোনয়ন কেনার অনুমতি দেওয়া হয়েছে: কাদের

পরবর্তী
বাংলাদেশের রাজনৈতিক নেত্রী জনসম্মুখে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহিকে মনোনয়ন কেনার অনুমতি দেওয়া হয়েছে: কাদের

বাংলাদেশ ক্রিকেটার মিরাজ ব্যাটিং করছেন, বর্ষসেরা ওয়ানডে দলে নির্বাচিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষসেরা ওয়ানডে দলে মিরাজ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ২৫, ২০২৬

জিম্মার শর্ত ভঙ্গ, বন বিভাগের হেফাজতে ‘নিহার কলি’ ও ‘সম্রাট বাহাদুর’

আগস্ট ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত।

হিজাব পরেও কীভাবে চুল সুন্দর, সুস্থ ও প্রাণবন্ত রাখবেন

আগস্ট ২৫, ২০২৬

ব্যাটারিচালিত রিকশার জন্য দ্রুত নীতিমালা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

আগস্ট ২৫, ২০২৬

সংস্কারে সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT