দুর্নীতির অভিযোগে পাঁচ বছর নিষিদ্ধ ডেভন থমাস

Cricketer in white uniform and helmet playing a shot during a cricket match on the field. Channel i News – চ্যানেল আই নিউজ
আইসিসির দুর্নীতিবিরোধী নিয়ম বা ‘অ্যান্টি করাপশন কোড’ ভাঙায় পাঁচ বছরের জন্য সবধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের উইকেটকিপার ব্যাটার ডেভন থমাস। তিন ফ্র্যাঞ্চাইজি লিগে মোট সাতটি নিয়ম ভাঙার অভিযোগ আনা হয়েছিল তার বিরুদ্ধে। অভিযোগ স্বীকার করায় এ শাস্তি পেয়েছেন ৩৪ বর্ষী তারকা।
শ্রীলঙ্কা ক্রিকেট, এমিরেটস ক্রিকেট বোর্ড এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দুর্নীতি করার অভিযোগ তুলেছিল আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিট। আইসিসির দুর্নীতি বিরোধী আদালতে শুনানির পরিবর্তে দোষ স্বীকার করে আরোপিত সাজা মেনে নিয়েছেন তিনি।
থমাস ২০২১ সালে শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগের অনুচ্ছেদ ২.১.১, ২.৪.৪, ২.৪.৬ এবং ২.৪.৭ ভেঙেছিলেন। ২০২১ সালে আবু ধাবির টি-১০ লিগে ২.৪.৪ এবং ২০২১ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ২.৪.২ ও ২.৪.৪ ধারা ভেঙেছিলেন।
আইসিসির ইনটিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যালেক্স মার্শাল জানিয়েছেন, ‘আন্তর্জাতিক এবং পেশাদার ক্রিকেটে দুই জায়গায় খেলার কারণে ডেভন থমাস দুর্নীতি বিরোধী বিভিন্ন সেশনে অংশগ্রহণ করেছেন। এজন্য তিনি জানতেন তার বাধ্যবাধকতা কোথায়। কিন্তু তিনি তিন ফ্র্যাঞ্চাইজি লিগে সেই বাধ্যবাধকতা মানতে পারেননি।’
থমাসের জন্য, ‘এই নিষেধাজ্ঞাটি উপযুক্ত এবং খেলোয়াড় ও দুর্নীতিবাজদের একটি শক্তিশালী বার্তা পাঠাবে যে আমাদের খেলাধুলাকে কলুষিত করার প্রচেষ্টা দৃঢ়ভাবে মোকাবেলা করা হবে।’






