চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ে নতুন উচ্চতায় টাইগ্রেস রাবেয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৭ অপরাহ্ণ ২১, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

বল হাতে দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিদান হাতেনাতে পেলেন রাবেয়া খান। টাইগ্রেস লেগ স্পিনার মেয়েদের টি-টুয়েন্টির র‍্যাঙ্কিংয়ে সেরা ছয়ে উঠে এসেছেন। সবশেষ সিরিজে ভারতের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে ভালো করে উন্নতির ধারাবাহিকতা রেখেছেন।

আইসিসি প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের সবশেষ হালনাগাদে দেখা যাচ্ছে, ক্যারিয়ারসেরা ৭০০ রেটিং পয়েন্ট নিয়ে দুই ধাপ এগিয়ে ৬ নম্বরে অবস্থান করছেন ১৯ বর্ষী তারকা। টিম ইন্ডিয়ার সঙ্গে ঘরের মাঠে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে বল হাতে মাত্র ১২.৮৭ গড়ে দ্বিতীয় সর্বাধিক ৮ উইকেট শিকার করেছিলেন।

ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজে রাবেয়ার উপরে ছিলেন শুধু ১০ উইকেট পাওয়া অতিথি বোলার রাধা যাদব। সিরিজটি শেষে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে রাবেয়ার নামের পাশে যুক্ত হয়েছে ১২০ রেটিং পয়েন্ট। ৩৮তম স্থানে আছেন।

ব্যাট হাতে প্রত্যাশিত পারফর্ম না করে একধাপ নেমে ১৮তম অবস্থানে গেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ১৭ মাস আগে সবশেষ আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে খেললেও অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ২০তম স্থান ধরে রেখেছেন সালমা খাতুন।

৭৭০ রেটিং পয়েন্ট নিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের সোফি একেলস্টোন। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ৫২৬ পয়েন্ট নিয়ে সবার উপরে ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। অস্ট্রেলিয়ার বেথ মুনি ব্যাটারদের মধ্যে এক নম্বরে, রেটিং পয়েন্ট ৭৬৯।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিটি-টুয়েন্টিবাংলাদেশরাবেয়ার‌্যাঙ্কিংলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এমবাপের রেকর্ড গড়ার ম্যাচে সেনেগালকে হারিয়ে শুরু ফ্রান্সের

জুন ১৭, ২০২৬

মাঠের লড়াইয়ের আগে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা-আলজেরিয়া সমর্থকরা

জুন ১৭, ২০২৬

টোয়াব নির্বাচনে হানিফের নেতৃত্বাধীন ‘রিলায়েন্স ফোরাম’ প্যানেল বিজয়ী

জুন ১৬, ২০২৬

টোরি পেন্সো হতে চলেছেন বিশ্বকাপ পরিচালনায় দ্বিতীয় নারী

জুন ১৬, ২০২৬

থমাসকে ভিসা না দেয়া, কানাডার সিদ্ধান্তে ঘানার আপিল

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT