চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের সঙ্গে ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা উচিত: সৌরভ গাঙ্গুলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫১ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
সৌরভ গাঙ্গুলি ক্রিকেট সম্পর্কের বিষয়ে মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার ঘটনায় ২৬ জনের মৃত্যুর ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। সেই ঘটনার তীব্র প্রতিক্রিয়ায়, ভারতের ক্রিকেট কিংবদন্তি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি পাকিস্তানের সঙ্গে সব ধরনের ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করার দাবি তুলেছেন।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে সৌরভ বলেছেন, ‘পাকিস্তানের সঙ্গে শতভাগ সম্পর্ক ছিন্ন করা উচিত। কড়া পদক্ষেপ নেয়া উচিত। এটা কোনও রসিকতা নয় যে প্রতি বছর এমন ঘটনা ঘটে চলবে। সন্ত্রাসবাদ কোনোভাবেই সহ্য করা যায় না।’

এদিকে, বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লাও পেহেলগামের ঘটনার পর স্পষ্ট করে দিয়েছেন যে, ভারত নিকট ভবিষ্যতে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ খেলবে না। যদিও রাজনৈতিক টানাপোড়েনে ২০০৮ সালের পর থেকে ভারত কোনও ক্রিকেট সিরিজ খেলতে পাকিস্তান সফর করেনি। দুই দেশের মধ্যে সর্বশেষ দ্বিপক্ষীয় সিরিজ অনুষ্ঠিত হয়েছিল ২০১২-১৩ সালে ভারতের মাটিতে।

Banglabid

বর্তমানে ভারত ও পাকিস্তান শুধুমাত্র আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোতেই একে অপরের মুখোমুখি হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিকাশ্মীরপাকিস্তানপেহেলগামভারতলিড স্পোর্টসসৌরভ গাঙ্গুলী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিনাজপুরের ১৮ বিদ্যালয়ের কেউ পাস করেনি

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

আগুনে পুড়ে মৃত্যু ১৬ সহকর্মীর, চুল কাটাতে গিয়ে বাঁচলেন হাবিবুর

আগস্ট ১০, ২০২৬

সৌদিতে কারখানায় আগুনে ১৬ বাংলাদেশির মৃত্যু

আগস্ট ১০, ২০২৬

এসএসসি ও সমমানের পরীক্ষায় কমেছে পাসের হার এবং জিপিএ-৫

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT