চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটারের ‘মন খারাপ হবে’ তাই উদযাপন করেন না হাসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৭ অপরাহ্ণ ২৪, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

শেষ ওয়ানডেতে বাংলাদেশের তিন পেসার হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও ইবাদত হোসেন মিলে নিয়েছেন আয়ারল্যান্ডের দশ উইকেটের সবকটি। পেসারদের আলো ছড়ানোর দিনে হাসান একাই নেন পাঁচ উইকেট। প্রথমবার পাঁচ উইকেট নিলেও শিকারের পর খুব একটা উদযাপন করতে দেখা যায়নি তাকে। যতটুকু উদযাপন না করলেই নয়, ততটুকুই করেন ২৩ বর্ষী তরুণ।

হাসানের দিনে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ১০ উইকেটে জয়ের মুখ দেখেছে বাংলাদেশ। এমন রেকর্ড গড়া ম্যাচের পর ডানহাতি পেসারকে প্রশ্ন করা হয় উইকেট পেয়েও কেন উদযাপন করেন না?

প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও পরে বলেছেন, ‘করি না, এমনিতেই আরকি।’ দ্বিতীয়বার একই প্রশ্ন শুনে অবশ্য বললেন, ‘ব্যাটারকে আউট করার পর উদযাপন করলে তার আরও একটু বেশি মন খারাপ হবে, এটা ভেবে উদযাপন করি না।’

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেট পেলেন হাসান। ম্যাচসেরা হয়ে বলেছেন, ‘প্রথমত এটি আমার ক্যারিয়ারে প্রথম পাঁচ উইকেট। ঘরোয়া ক্রিকেটেও কখনও পাঁচ উইকেট পাওয়া হয়নি আগে। সবমিলিয়ে আলহামদুলিল্লাহ।’

এখন পর্যন্ত টি-টুয়েন্টি ও ওয়ানডে মিলিয়ে ২১টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন হাসান। এগিয়ে যেতে চান আরও বহুদূর। আরও উন্নতির দরকার মনে করছেন, ‘উন্নতি বলতে গেলে, ফিটনেসে একটু উন্নতি করতে হবে। তাছাড়া বোলিংটাতে আরও গোছানো হতে হবে, মানে শেপ-এ আনতে হবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইবাদততাসকিনলিড স্পোর্টসসিলেটহাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

আগস্ট ২, ২০২৬

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT