ক্রিকেট

ইবাদত ফেরাতে খুশি সিমন্স

বাংলাদেশ ক্রিকেটার ইবাদত ফেরাতে খুশি সিমন্স, মাঠে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেট মাঠে বাংলাদেশ ক্রিকেটার ইবাদত ও কোচ খুশি সিমন্সের ছবি, আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণের প্রস্তুতি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রায় দুবছর পর জাতীয় দলে ফিরেছেন ইবাদত হোসেন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হচ্ছে টাইগার পেসারের। ৩১ বর্ষী তারকার ফেরাতে খুশি বাংলাদেশ কোচ ফিল সিমন্স।

২০২৩ সালের জুনে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে হাঁটুতে চোট পান ইবাদত। অস্ত্রোপচার করাতে হয়। প্রায় দেড় বছরের জন্য ছিটকে যান। গত বছরের শেষদিকে ঘরোয়া ক্রিকেট দিয়ে মাঠে ফেরেন তারকা পেসার। মাস ছয়েক পর ডাক পেলেন জাতীয় দলে।

আগামী মঙ্গলবার গলে সিরিজের প্রথম টেস্টে লঙ্কানদের বিপক্ষে নামবে বাংলাদেশ। তার দুদিন আগে রোববার প্রথমবার অনুশীলন করে টিম টাইগার্স। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ইবাদতকে নিয়ে ভাবনা জানান ফিল সিমন্স।

বলেন, ‘ইবাদতকে দেখে বেশ ভালো মনে হচ্ছে। দীর্ঘদিন পর টেস্ট ক্রিকেটে ফিরেছে। তাকে দলে ফিরে পেয়ে খুব ভালো লাগছে। সুযোগ পেলে সে কেমন করে দেখতে মুখিয়ে আছি।’

বিষয়:ইবাদত গল বাংলাদেশ-শ্রীলঙ্কা বিসিবি সিমন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…