চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কয়েক কোটি টাকা দিলেও হাসিনার ইন্টারভিউ আমি করবো না: কাজী জেসিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৭ অপরাহ্ণ ২৯, অক্টোবর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন নারী রাজনীতিবিদ পর্দার পেছনে দাঁড়িয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ভয়ানক ঘৃণার ভাষাকে মঞ্চ দেওয়া যায় না, উল্লেখ করে সাংবাদিক এবং লেখিকা কাজী জেসিন জানান, হাসিনার ইন্টারভিউ আমি সুযোগ পেলেও করবো না, এমনকি কয়েক কোটি টাকা দিলেও না।

বুধবার ২৯ অক্টোবর তার ভ্যারিফায়েড ফেসবুক পেইজের এক পোস্টে  একথা উল্লেখ করে তিনি লেখেন, “খুনির সাক্ষাৎকার নেয়া যাবে না তা না। সাংবাদিকতার এথিক্স এটা বলে না যে, আপনি খুনির সাক্ষাৎকার নিতে পারবেন না। একজন খুনির সাক্ষাৎকার নেয়ার মধ্য দিয়ে যদি আমি সমাজ, রাষ্ট্র ব্যবস্থার ত্রুটি তুলে ধরতে পারি, যদি সেই সাক্ষাৎকার জনস্বার্থে অত্যাবশ্যক হয় (উদাহরণ: অপরাধের পেছনের নেটওয়ার্ক বুঝাতে বা ভবিষ্যৎ অপরাধ রোধে ভূমিকা রাখে) তাহলে তা নেয়া যায়।”

পোস্টে তিনি লেখেন, তথ্য সাংবাদিকের কাছে খনি। কিন্তু এই খনি আহরণ করতে গিয়ে কোনো সাংবাদিক দেশের ক্ষতি করার রাইট রাখেন না।

Banglabid

তিনি উদাহরণ দিয়ে বলেন, নরওয়ের অ্যান্ডার্স ব্রেইভিক, ২০১১ সালে ৭৭ জনকে হত্যা করে। তার বিচার চলাকালীন অনেক সংবাদমাধ্যম তার “আইডিওলোজি” বা বক্তব্য ছাপতে চেয়েছিল। কিন্তু নরওয়ের আদালত ও সাংবাদিকতার নীতি-সংস্থা নির্দেশ দেয়, “ব্রেইভিক -এর বক্তব্য প্রচার করা মানে তার ঘৃণার ভাষাকে মঞ্চ দেওয়া।” ফলে অধিকাংশ মিডিয়া তার সাক্ষাৎকার সরাসরি প্রচার করতে পারেনি। তাইলে খুনি হাসিনার সাক্ষাৎকার নেয়া যাবে না।

কাজী জেসিন তার পোস্টে শেখ হাসিনার সাক্ষাৎকার না নেয়ার জন্য তিনটি কারন উল্লেখ করে বলেন, প্রথমত হাসিনা সম্পর্কে আমরা জানি, যে সে কোনো অপরাধের নেটওয়ার্কের সাথে যুক্ত হয়ে খুন করে নাই, বরং তিনি নিজেই মাফিয়া ছিলেন। তার সাক্ষাৎকার নিয়ে কোন বৃহৎ জনকল্যাণ সাধিত হবে না কিংবা সে এমন কোনো সত্য তুলে ধরবে না, যা এড্রেস করার মধ্য দিয়ে সমাজে বা রাষ্ট্রে অব্যবস্থাপনা দূর হবে। তাহলে খুনি হাসিনার সাক্ষাৎকার আমি কেন নেবো? এথিক্যালি আমি তা করতে পারি না।

তিনি তার পোস্টে উল্লেখ করেন, রাষ্ট্রবিজ্ঞানী হান্না আরেন্ট ন্যুরেমবার্গ ট্রায়াল নিয়ে লিখেছিলেন, “যখন মন্দকে একটি মঞ্চ দেওয়া হয়, তখন তা সহানুভূতির জন্য নয়, বরং তার প্রক্রিয়া বোঝার জন্য হওয়া উচিত।” অর্থাৎ অপরাধীর কণ্ঠ শোনা যেতে পারে বোঝার উদ্দেশ্যে, কিন্তু সহানুভূতির উদ্দেশ্যে নয়। হাসিনার কাছে বোঝার কিছু নাই যে, কেন সে এতো মানুষকে এমনকি শিশুকে হত্যা করলো। সে এক রক্ত পিপাসু ক্ষমতালোভি ভয়ানক ফ্যাসিস্ট!

Reneta

পোস্টে তিনি লেখেন, ১৯৩০-এর দশকে যুক্তরাজ্যের সাংবাদিক জর্জ ওয়ার্ড প্রাইস হিটলারের সাক্ষাৎকার নিয়েছিলেন। এই সাক্ষাৎকার নেয়ার পর তিনি ভয়ানক ভাবে সমালোচিত হয়েছিলেন, কারণ এক ভয়ানক হত্যাকারীর অপরাধের ভয়াবহতার ব্যাখ্যা দিতে, নিজের ভালো (ভ্রান্ত) দিক তুলে ধরতে সেই সাক্ষাৎকার সহযোগিতা করেছিল। সেটাই করার কথা, কারণ একজন খুনীর সাক্ষাৎকার নেয়া মানেই আপনি তার অপকর্মের ব্যাখ্যা দেয়ার সুযোগ দিচ্ছেন অথবা তাকে মিথ্যা বয়ানের সুযোগ হাজির করছেন।

কাজী জেসিন তার পোস্টে হাসিনার সাক্ষাৎকার না নেয়ার দ্বিতীয় কারণ হিসেবে উল্লেখ করেন, হাসিনার বিচারের আগে হত্যা সংক্রান্ত আলাপে তার দেয়া মিথ্যা তথ্য (যেহেতু সে সত্য বলে না) তার অনুসারীদের ভেতরে বিভ্রম সৃষ্টি করতে পারে, যাদের তিনি ইতিমধ্যে প্রতিপক্ষের ওপর হামলার হুকুম দিয়েছেন, তাদের বাড়িঘরে আগুন দিতে বলেছেন। এইসব মতিভ্রম নেতাকর্মীরা আরও বিভ্রান্ত হয়ে ভবিষ্যতে কি করতে পারে অনুমান করে নেন।

তিনি লেখেন, “আমরা নিশ্চয়ই একটা সিভিল ওয়ার সিচুয়েশন চাই না! মাফিয়া, প্রতিশোধপরায়ণ ও একজন খুনির সাক্ষাৎকার নিয়ে আমি নিশ্চয়ই দেশে কিছু বিপথগামী পরাজিত আওয়ামী শক্তি বাহিনীকে উস্কে দিয়ে আরও বিপথগামী করতে পারি না!”

পোস্টে তিনি উল্লেখ করেন, তৃতীয় যে কারণে তার সাক্ষাৎকার আমি নেবো না তা হলো, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের আহত করুক এমন কোনো কাজ আমি করতে পারি না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাজী জেসিনহাসিনার ইন্টারভিউ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বলিউডে কোণঠাসা দীপিকা

পরবর্তী

‘ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হয়, তবু জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকবে না’

পরবর্তী
বাংলাদেশের নির্বাচনী প্রচার সভায় বক্তারা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নাও হয়, তবু জুলাই সনদ বাস্তবায়ন থেমে থাকবে না'

ট্রাম্প ও মোদি মুখোমুখি, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে যাচ্ছি: সাউথ কোরিয়া থেকে ট্রাম্পের ঘোষণা

সর্বশেষ

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬

বিপিএলে বিদেশি ফ্র্যাঞ্চাইজি? বিসিবির ভাবনা জানালেন তামিম

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT