চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্ষমতায় এলে জনগণের সেবক হতে চাই: শফিকুর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, রাজনীতি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নির্বাচিত সরকার গঠন করতে পারলে দেশের মালিক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের অধিকার ফিরিয়ে দেওয়াই হবে তাদের রাজনীতির মূল লক্ষ্য।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর ১০ নম্বরে জামায়াতে ইসলামের ডিজিটাল ক্যাম্পেইনের অংশ হিসেবে একটি মাল্টিমিডিয়া বাসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, যুবক-যুবতীদের বেকার ভাতা দেওয়ার পরিবর্তে টেকসই কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে কর্মস্থলসহ সমাজের সব ক্ষেত্রে নারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে।

Banglabid

তিনি আরও বলেন, গতকাল শেরপুরে জামায়াতে ইসলামের নেতা-কর্মীদের নিহত ও আহত হওয়ার ঘটনায় নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে গুরুতর প্রশ্নবিদ্ধ হয়েছে। এ ধরনের সহিংসতা সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশকে বাধাগ্রস্ত করছে বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় জামায়াতে ইসলামের আমির জানান, সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গে তার একটি ‘চমৎকার বৈঠক’ হয়েছে, যেখানে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতীয় নির্বাচন ও গণভোট ২০২৬জামায়াতে ইসলামের আমিরডা. শফিকুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬

ফাইনালে আলো ছড়াতে পারলেন না সাকিব-হৃদয়

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২০৩০ সালের মধ্যে বৈশ্বিক এআই কেন্দ্র হতে চায় বেইজিংয়ের ‘ই-টাউন’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT