আমি চাই শিক্ষার্থীদের মনও পরিষ্কার হোক: কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য

জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবকরা রাস্তা পরিষ্কার করছেন, বিভিন্ন ব্যক্তি অংশগ্রহণ করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
“বিশুদ্ধ বায়ু, পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ পৃথিবী সবুজ বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২২ পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তর।
মঙ্গলবার ১৩ ডিসেম্বর সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে এই কর্মসূচি শুরু। এ সময় উপস্থিত ছিলেন কর্মসূচির উদ্বোধক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আসাদুজ্জামান, প্রক্টর কাজী উমর সিদ্দিকী, ছাত্র পরামর্শক ও উপদেষ্টা ড. মো. হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীরা।
পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘এরকম একটি কাজে সম্পৃক্ত হতে পেরে আমার খুব ভালো লাগছে। শিক্ষার্থীদের আমি বলতে চাই তোমরা শুধু আজকের জন্য না সবসময়ের জন্য তোমার ক্যাম্পাস পরিষ্কার রাখবে। আমি শুধু বিশ্ববিদ্যালয়ই নয় আমি চাই শিক্ষার্থীদের মনও পরিষ্কার হোক, যাতে তারা বিশ্বের দরবারে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে ইতিবাচকভাবে উপস্থাপন করতে পারে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






