চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘরে আমার একটা ‘ভাবি রূপ’ আছে: নুসরাত ফারিয়া

‘জ্বীন ৩’-তে নিজের চরিত্রের আভাস দিলেন নায়িকা নুসরাত ফারিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ন ২২, মার্চ ২০২৫
বিনোদন
A A

ঈদের ছবি নিয়ে দিন দশেক ধরেই শুরু হয়েছে আলোচনা। মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলো একের পর এক প্রকাশ করে যাচ্ছে প্রমোশনাল কন্টেন্ট! ঈদের সময় ঘনিয়ে আসায় প্রতি দিনই কোনো না কোনো সিনেমার টিজার, গান কিংবা অন্য কন্টেন্ট আসছেই! ঈদ সিনেমার প্রচারণার এই সময়ে পিছিয়ে নেই ‘জ্বীন ৩’। এরইমধ্যে এই ছবির ‘কন্যা’ গানটি বেশ প্রশংসিত হয়েছে।

সম্প্রতি সিনেমার শুটিং অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন ‘জ্বীন ৩’-এর দুই প্রধান চরিত্র সজল ও নুসরাত ফারিয়া। সাংবাদিকদের সাথে ‘জ্বীন ৩’ নিয়ে আলাপকালে নিজের চরিত্র সম্পর্কেও কিছুটা আভাস দেন ফারিয়া।

জানান, বাইরের দুনিয়ায় তিনি গ্ল্যামগার্ল হলেও ঘরে একেবারে বাঙালি কন্যা! শুধু তাই না, নিজের মধ্যে বাংলার ‘ভাবি’র বৈশিষ্ট্যও তার মধ্যে রয়েছে বলে জানান এই নায়িকা।

নুসরাত ফারিয়া বলেন,“সবাই জানে ফারিয়া প্রমিত ভাষায় কথা বলে। কিন্তু বাসায় আমি পুরোপুরি কুমিল্লার ভাষায় কথা বলি। ‘খাইসতনি, যাইবিনি, কীরে কিতা করস’-অন্য সবার মতো আমরাও আঞ্চলিক ভাষাতেই কথা বলি। এটা অনেকেই বিশ্বাস করে না। আমার আম্মু, খালা কিংবা নানীরা সবাই একসাথে হলে তো একটা কেওয়াটিক পরিস্থিতি তৈরী হয়।”

ফারিয়া বলেন,“আমার বেড়ে উঠা একেবারে পারিবারিক পরিমণ্ডলে। যে সাইটটা মিডিয়ার মানুষজন জানে না। এবং আমি চাইও না সেটা দেখুক। আমার নিজের ঘরে আমার একটা ‘ভাবি রূপ’ আছে। যে একটা মেক্সি পরে সবাইকে বলে বেড়াচ্ছে ‘এই ডিমভাজি খাবি? এই আলু ভর্তা দিয়ে ভাত খাবি?’ এটা আমার আরেকটা ভার্সন। এটা শুধু ক্লোজ ফ্রেন্ডরা জানে। আমি খুবই এক্সাইটেড যে, ‘জ্বীন ৩’-তে আমার এই অংশটা দেখবে। ব্যক্তি ফারিয়া এবং পর্দার ফারিয়ার কোথায় যেন একটা সন্ধি হয়েছে এখানে, ‘জ্বীন ৩’-এর এই চরিত্রে। যা আগে কখনো হয়নি।”

এদিকে ‘জ্বীন ৩’-এর পোস্টারে নুসরাত ফারিয়ার যে লুক প্রকাশিত হয়েছে, সেটাও দর্শকের মধ্যে বেশ আগ্রহ তৈরী করেছে। পোস্টার দেখে কৌতূহলে দর্শকরা জানতে চাচ্ছেন, নুসরাত ফারিয়া আসলে জ্বীন, ভূত নাকি ভ্যাম্পায়ার? তবে সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, সব উত্তর মিলবে পুরো সিনেমাটি দেখলে!

Reneta

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানায়, আগে ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ সফল হয়েছে বিধায় পরের কিস্তি ‘জ্বীন ৩’ আসছে আসন্ন ঈদুল ফিতরে। আর এই সিনেমাটি নির্মিত হচ্ছে একেবারে সত্য ঘটনা অবলম্বনে।

‘জ্বীন ৩’ পরিচালনা করছেন কামরুজ্জামান রোমান। পরিচালক বলেন, ‘জ্বীন’ এবং ‘জ্বীন ২’ অনেক ভালো চলছে। আমাদের টার্গেট আগের দুটিকে ছাড়িয়ে যাওয়া। ‘জ্বীন ৩’-এর ওটিটি পার্টনার হিসেবে আছে আইস্ক্রিন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদের সিনেমাজাজজ্বীন ৩নুসরাত ফারিয়াফারিয়ালিড বিনোদনসজলসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৭ দিনে বইমেলায় বিক্রি ১৭ কোটি টাকা

মার্চ ১৫, ২০২৬

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দুর্বৃত্তের গুলিতে কনটেন্ট ক্রিয়েটর আহত

মার্চ ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার

মার্চ ১৫, ২০২৬

তানজিদের সেঞ্চুরির পর বলে শেষের রোমাঞ্চ, সিরিজ জয়ের হাসি বাংলাদেশের

মার্চ ১৫, ২০২৬

কুয়েতে ইটালির সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

মার্চ ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT