চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীপিকার নিশানায় প্রিয়াঙ্কা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৮ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০২৩
বিনোদন
A A
দীপিকা ও প্রিয়াঙ্কা দুজনেই সুন্দর পোশাক পরেছেন, হাসছেন ও ক্যামেরার দিকে তাকাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউড থেকে হলিউডে গিয়ে নিজের পসার জমিয়েছেন যে সব অভিনেত্রী, তাদের মধ্যে সব থেকে সফল হলেন প্রিয়াঙ্কা চোপড়া। যদিও এই তালিকাতে নাম রয়েছে দীপিকা পাডুকোনেরও। তবে দৌড়ে বরাবরই এগিয়ে প্রিয়াঙ্কা।

প্রিয়াঙ্কা কিংবা দীপিকা মুখে যতই একে অপরের প্রশংসা করুন না কেন, চাপা একটা প্রতিযোগিতা কিন্তু রয়েই যায় এই দুই অভিনেত্রীর মধ্যে? তারই মাঝে এবার হলিউডের জন্য বদলে ফেলা বাচনভঙ্গি ও দেশ ছাড়ার প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার মন্তব্য নিয়ে বেশ জলঘোলা হয়েছে। নিন্দুকদের দাবি সাক্ষাৎকারে নাকি প্রিয়াঙ্কাকে কটাক্ষ করেই মন্তব্য করেছেন দীপিকা!

প্রায় দশ বছরের চেষ্টায় হলিউডে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন প্রিয়াঙ্কা। আমেরিকার পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে সেখানেই সংসার পেতেছেন। তবে বার বার কটাক্ষের মুখে পড়তে হয়েছে তাকে। কখনও গায়ের রং, কখনও আবার কথা বলার ধরন নিয়ে। প্রতি বারই বলা হয়েছে প্রিয়াঙ্কা নাকি জোর করে বিদেশিদের মতো কথা বলার চেষ্টা করছেন।

Banglabid

যদিও পরে এক সাক্ষাৎকারে এই বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী বলেন, ‘‘এটা ঠিক আমি আমার কথা বলার ধরন প্রতি সপ্তাহে বদলাতে থাকি। কারণ আমাকে ও আমার স্বামীকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যেতে হয়। সেই কারণেই আমরা দেশ অনুযায়ী কথা বলার ধরন বদলাতে থাকি।’’

তবে এটির বিপক্ষে দীপিকা। তিনি ভারতীয় হওয়ায় গর্বিত এবং আন্তর্জাতিক তারকার তকমা পেতে কিংবা বাইরের দেশে কাজ পেতে নিজের বাচনভঙ্গি বদলাতে নারাজ। দীপিকার কথায়, ‘‘আমি অভিনেত্রী হয়ে আন্তর্জাতিক তারকার তকমা পেতে চাই না। আন্তর্জাতিক তারকা হয়ে উঠতে শুধু সিনেমা নয়, আরও অনেকগুলি দিক রয়েছে। নিজের স্বতন্ত্রতা বজায় রেখেই এই তকমা পেতে চাই।

তিনি আরো জানান, আমি বিশ্বের যে প্রান্ত থেকে আসছি তার জন্য মোটেও লজ্জিত নই। তাই আমার মনে হয় না ভাল কাজ পেতে হলে আমাকে নিজের দেশ ছেড়ে অন্য দেশে যেতে হবে কিংবা কথা বলার ধরন বদলে ফেলতে হবে।

Reneta

যদিও কিছুদিন আগে আম্বানিদের বাড়ির অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ও দীপিকাকে বেশ সৌজন্য বিনিময় করতেই দেখা গেছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দীপিকা পাড়ুকোনপ্রিয়াঙ্কা চোপড়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এশিয়া কাপে সর্বনিম্নের রেকর্ড ৫০ রানে অলআউট শ্রীলঙ্কা

পরবর্তী

প্রবাসীরা দেশের উন্নয়ন সহযোদ্ধা: জাহাঙ্গীর কবির নানক

পরবর্তী
প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রবাসীরা দেশের উন্নয়ন সহযোদ্ধা: জাহাঙ্গীর কবির নানক

ভারতীয় ক্রিকেটার সিরাজ মাঠে উদযাপন করছেন, দর্শকদের মাঝে আনন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কানদের উপর তাণ্ডব চালিয়ে যেসব রেকর্ড সিরাজের

সর্বশেষ

স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ককে আনল বার্সা, কয় বছরের চুক্তি-বেতন কত?

আগস্ট ১৮, ২০২৬

ঐতিহাসিক জয়ের পর সিরিজ জিততে ম্যাকাইতে পৌঁছেছে বাংলাদেশ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন কিছু স্মৃতি ফিরে আসে?

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে নৌবাহিনী-ফায়ার সার্ভিসের যৌথ রাসায়নিক দুর্যোগ মোকাবিলা মহড়া

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT