‘একটা সামানও বাইর করতে পারি নাই, সবকিছু শেষ’

একজন নারী সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য মাইক্রোফোনে কথা বলছেন, পেছনে কিছু মানুষ ও অন্ধকার পরিবেশ।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘একটা সামানও বাইর করতে পারি নাই। আমাগো সব কিছু শেষ। পোলাপান কী খাইব, আমরা কই থাকমু, কই যামু। সব শেষ। একটা সুতাও বাইর করতে পারি নাই। আমরা কি করুম! এমন পরিস্থিতি আর এমন রাস্তা, কিছু বাইর করার মতো ক্ষমতা নাই আমাদের। ঢোকার রাস্তাও নাই।’
সোমবার ১৩ মার্চ রাজধানীর তেজগাঁওস্থ কুনিপাড়া বস্তিতে লাগা আগুনে ক্ষতিগ্রস্থ এক নারী কান্নাজড়িত কণ্ঠে চ্যানেল আইয়ের কাছে আক্ষেপের সুরে এ কথাগুলো বলেন।
কীভাবে আগুন লেগেছে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওই নারী আরও বলেন- ‘জানি না। পেছনের বাড়িতে আগুন লাগছে। পরে আশপাশের মানুষ চিল্লাচিল্লি করছিল, তখন আমরা দৌড়াইয়া বাইর অইছি। তারা (ফায়ার সার্ভিস) অনেক চেষ্টা করতেছে আগুন নেভানোর জন্য কিন্তু নেভাতে পারছে না। আগুন আরও বাড়তেছে। এখন আমরা কই যামু? রাস্তার ফকির হয়ে গেছি আমরা। আমরা এখন মানুষের কাছে সাহায্য ছাড়া আর কিছু নাই। সরকার যেন আমাগোরে সাহায্যে করে।’
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে। নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে অংশ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর একটি দল। শেষ পর্যন্ত আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।



