চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক সিইসিকে হেনস্তার ঘটনার নিন্দা জানাই: পরিবেশ উপদেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ২৩, জুন ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশে সাম্প্রতিক মব জাস্টিসের ঘটনা এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

সোমবার (২৩ জুন) বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৫ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে।

উপদেষ্টা বলেন, ‘মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। সাবেক সিইসিকে হেনস্তার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে। আমরা কোনো আদর্শ পরিস্থিতিতে দায়িত্ব নেইনি। পুলিশ অনেক জায়গায় সক্রিয় হয়েছে, আরও সক্রিয় হবে।’

সংবাদ সম্মেলনে সেন্টমার্টিন দ্বীপের পরিবেশ রক্ষার বিষয়ে উপদেষ্টা বলেন, দ্বীপের প্রাকৃতিক পরিবেশ ফিরতে শুরু করেছে। দ্বীপটিকে রক্ষায় একটি পূর্ণাঙ্গ মাস্টারপ্ল্যানের পরিকল্পনা করা হচ্ছে। এজন্য জলবায়ু ট্রাস্ট ফান্ড থেকে একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, সেন্টমার্টিন নিয়ে কোনো শঙ্কা থাকার কথা নয়। দ্বীপটি বাঁচানো গেলে সব আশঙ্কা দূর হবে। দ্বীপটি রক্ষায় সরকার সর্বাত্মক উদ্যোগ নেবে।

দেশের দূষণ নিয়ন্ত্রণে নেওয়া নানা উদ্যোগ তুলে ধরে তিনি জানান, বর্তমানে দেশের শপিং সেন্টারগুলো শতভাগ পলিথিন ব্যাগমুক্ত। যদিও কাঁচাবাজারগুলোতে এখনো চাহিদা ও অভ্যাসের কারণে পলিথিন ব্যবহারের চ্যালেঞ্জ রয়েছে। পাট ও বস্ত্র মন্ত্রণালয় পাটের ব্যাগ উৎপাদন শুরু করেছে এবং ক্রেতারা সুলভ মূল্যে সেসব ব্যাগ কিনতে পারবেন।

Reneta

উপদেষ্টা আরও জানান, ১৭টি পণ্যকে একবার ব্যবহৃত প্লাস্টিক হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে, এর মধ্যে কটন বাড ও স্ট্র নিষিদ্ধ করা হয়েছে। শিগগিরই এ ধরনের পণ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পরিবেশ উপদেষ্টামব জাস্টিস
শেয়ারTweetPin

সর্বশেষ

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬

অজিদের হোয়াইটওয়াশ করার অভিযানে বাংলাদেশের অপরিবর্তিত স্কোয়াড

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT