অপরাধ

লক্ষ্মীপুরে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

গ্যাস চেম্বারে মৃতদেহের ছবি, আত্মহত্যার ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

একজনের মৃতদেহ গ্যাস চেম্বারে পড়ে আছে, ঘটনাস্থলের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচরের কাচারীবাগ এলাকায় স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহতরা হচ্ছেন আবু ছিদ্দিক (৭৫) এবং তার স্ত্রী আতরের নেছা (৬৫)।

শাকচরের দুই নম্বর ওয়ার্ডে আবু ছিদ্দিক ও তার স্ত্রী আতর নেছাকে নিজ বাড়িতে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। সোমবার মাঝ রাতে মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ সুপার মাহফুজ্জামান আশরাফ জানান, তাদের শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শোয়ার খাটের ওপর লাশ দু’টি রয়েছে। ৩/৪দিন আগে সম্ভবত তাদের হত্যা করা হয়েছে। ইতোমধ্যে লাশে পচন ধরেছে। লাশ থেকে বিকট দূর্গন্ধ ছড়াচ্ছে। ঘরের ভেতরে এলোমেলো অবস্থায় রয়েছে। ঘরের আলমারি ভেঙ্গে তছনছ করা হয়েছে। ছাদের ওপরের দিকে দরজা খোলা ছিলো। সিআইডি এবং পিপিআই ঘটনাস্থল পরিদর্শন করে সেই স্থানটিকে স্কটন করে রেখেছে।

পুলিশ সুপার আরো জানান, তদন্ত সাপেক্ষে সময় এলে বিস্তারিত জানা যাবে।

বিষয়:লক্ষ্মীপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…