আন্তর্জাতিক

স্ত্রীকে হত্যা করে মাথার মগজ রান্না করে খেলেন স্বামী!

নিহত ব্যক্তির হাতের ছবি, অন্ধকারে মৃতদেহের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্ধকারে মৃতদেহের পাশে হাতের ছবি, যা হত্যার দৃশ্যের অংশ বলে মনে হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্ত্রীতে হত্যা করার পর তার মাথার মগজ দিয়ে সবজি রান্না করে খাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এছাড়াও স্ত্রীর মাথার খুলিকে ছাইদানি হিসেবে ব্যবহার করেছেন তিনি।

শনিবার ৮ জুলাই ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এই তথ্য প্রকাশ করেন। এতে বলা হয়, ঘটনাটি ঘটেছে মেক্সিকোর পুয়েব্লোতে।

প্রতিবেদনে বলা হয়, গত ২ জুলাই অভিযুক্ত আলভারোকে তার বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে গত ২৯ জুন নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রী মারিয়া মন্টসেরাটকে হত্যা করেন তিনি। আলভারো নিজেই তার দোষ স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

আলভারো জানান, তিনি স্ত্রীকে হত্যার বিষয়টি স্বপ্নে দেখেছেন। তার পর সেই আদেশ পালন করতেই স্ত্রীকে খুন করেন। আলভারোর বাড়ি থেকে তন্ত্রসাধনার বেশ কিছু সামগ্রী উদ্ধার করেছে পুলিশ। এই হত্যার সাথে তন্ত্রসাধনার যোগ রয়েছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান পুলিশ।

তাদের বিয়ের এখনও এক বছরও পূর্ণ হয়নি বলে জানা গেছে। তবে এটি ছিল আলভারোর দ্বিতীয় স্ত্রী। তার প্রথম স্ত্রীর ঘরে রয়েছে পাঁচ সন্তান।

বিষয়:মেক্সিকো স্ত্রীকে হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…