চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় খাবারের গুদামে ক্ষুধার্ত মানুষের হানা, কয়েকজন হতাহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ন ২৯, মে ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মধ্য গাজার একটি খাদ্য সরবরাহের গুদামে একদল ক্ষুধার্ত মানুষ ঢুকে পড়ে হামলা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপি। এই ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে এবং আরও কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি।

সংবাদ সংস্থা এএফপি’র এক ভিডিওতে দেখা গেছে, লোকজন দেইর আল-বালাহ শহরের আল-ঘাফারি গুদামে জোর করে ঢুকে পড়ে আটা ও খাবারের কার্টন নিয়ে যাচ্ছে। এ সময় গুলির শব্দ শোনা যায়। তবে গুলি কোথা থেকে এসেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

একটি বিবৃতিতে ডব্লিউএফপি জানিয়েছে, প্রায় তিন মাস ধরে চলা ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ত্রাণ দেয়া ভীষণভাবে জরুরি হয়ে পড়েছে। ডব্লিউএফপি আরও জানায়, গাজায় এখনই খাদ্য সহায়তা বাড়ানো প্রয়োজন। একমাত্র এভাবেই মানুষকে আশ্বস্ত করা যাবে যে তারা না খেয়ে মরবে না।

গাজায় চলমান অবরোধ গত সপ্তাহে কিছুটা শিথিল করা হয়। ইসরায়েলি কর্তৃপক্ষ বুধবার জানিয়েছিল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের আটা ও খাবার বোঝাই ১২১টি ট্রাক গাজায় প্রবেশ করতে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত বিতর্কিত সংস্থা, গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ) গাজার দক্ষিণ ও মধ্যাঞ্চলে চারটি বিতরণ কেন্দ্র স্থাপন করেছে। তাদের লক্ষ্য এই খাদ্য সহায়তা যেন হামাসের হাতে না পৌঁছায়। তবে সশস্ত্র গোষ্ঠী হামাস শুরু থেকেই বলে আসছে তারা ত্রাণ চুরি করছে না। জিএইচএফ যে পন্থায় কাজ করছে তা জাতিসংঘের বিধান অনুযায়ী অনৈতিক।

জাতিসংঘ বলেছে, মঙ্গলবার রাফাহ শহরে জিএইচএফ এর একটি বিতরণ কেন্দ্র চালু হওয়ার একদিন পরেই মানুষ জোর করে ঢুকে পড়লে ৪৭ জন আহত হন। অসহায় মানুষদের জাতিসংঘের সাহায্যবাহী ট্রাক থেকে মালামাল লুট করতেও দেখা যায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্ষুধার্তগাজার খাবারগুদামডব্লিউএফপিহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

“ভালো পড়ালেখা করলেও জীবনে কখনো প্রথম হতে পারিনি, আজ হলাম”

এপ্রিল ৩, ২০২৬

শুরু হচ্ছে বিমান বাহিনীর বার্ষিক মহড়া

এপ্রিল ৩, ২০২৬

লাক্স সুপারস্টার হলেন রাজশাহীর বর্ণিতা

এপ্রিল ৩, ২০২৬

ফাইনালে গোলশূন্য সমতায় বাংলাদেশ-ভারত

এপ্রিল ৩, ২০২৬

গফরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীসহ দু’জন নিহত

এপ্রিল ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT