গাজা উপত্যকা ছাড়ার সময় বেধে দেওয়ার পর এবার গাজা সীমান্ত ঘিরে প্রস্তুত ইসরায়েলের শত শত ট্যাংক। মোতায়েন করা হয়েছে ভারী সামরিক সরঞ্জামসহ আধুনিক যুদ্ধাস্ত্র। যেকোনো সময় স্থুল হামলার পাশাপাশি আকাশপথে হতে পারে বিমান হামলা। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান জানিয়েছেন, গাজায় হামলার জন্য প্রস্তুতি ইসরায়েলি সেনারা। এদিকে ফিলিস্তিনিদের ওপর হামলা চালালে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধে যোগ দিবে বলেও হুঁশিয়ারি করেছে।






