চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের লাঞ্ছনার প্রতিবাদে মানববন্ধন

সাদিয়া আফরিন অমিন্তাসাদিয়া আফরিন অমিন্তা
৩:৩৯ অপরাহ্ন ১৪, সেপ্টেম্বর ২০২৪
শিক্ষা
A A

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৯ জন শিক্ষককে বয়কট ঘোষণা করে রাতের আধারে লাঞ্ছিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে সমবেত হয় এবং মানববন্ধনে অংশ নেন তারা।

এসময় শিক্ষার্থীরা ‘শিক্ষক তন্ময় স্যারের অপমান, মানিনা মানবো না’, ‘অপপ্রচারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’; ‘শিক্ষকের সম্মান রক্ষা করো, মিথ্যাচার বন্ধ করো’; ‘শিক্ষকের বিরুদ্ধে ষড়যন্ত্র, মানি না মানবো না’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থী ইশতিয়াক হিমেল বলেন, আমাদের শিক্ষক কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহাকে অপমান করা হয়েছে, তাই আমরা আজ এই জায়গায় প্রতিবাদ জানাচ্ছি। তিনি ছাত্র আন্দোলনের সময় আমাদের পাশে ছিলেন এবং বিভিন্নভাবে আমাদেরকে সহায়তা করেছেন। যারা এমন কাজ করেছে, তাদেরকে চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেয়ার জোর দাবি জানাচ্ছি।

শিক্ষার্থী কানিজ ফাতেমা অবনী বলেন, আমাদের শিক্ষকের বিরুদ্ধে এ ধরণের অপপ্রচার আমরা মেনে নিব না। যদি স্যারের বিষয়ে কোনো অভিযোগ থাকে তাহলে সে সামনে এসে বলুক। স্যার যে আন্দোলনের বিপক্ষে ছিলেন এরকম কোনো অভিযোগ আমাদের নাই। তাছাড়া স্যার যে আন্দোলনের পক্ষে ছিলেন এরকম অসংখ্য প্রমাণ, স্যারের ফেসবুক পোস্ট আমাদের কাছে আছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইসলামী বিশ্ববিদ্যালয়মানববন্ধনশিক্ষকের লাঞ্ছনা
শেয়ারTweetPin

সর্বশেষ

শামা ওবায়েদ ইসলাম

বাবা জিয়াউর রহমান’র মন্ত্রী, মেয়ে তারেক রহমান’র প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

১৯ মার্চ মুক্তি পাচ্ছে শুভর ‘জ্যাজ সিটি’

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

পূর্ণ মন্ত্রী হিসেবে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা. জাহিদ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বিএনপির সর্বকনিষ্ঠ এমপি পুতুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

শপথ অনুষ্ঠানে পবিত্র ধর্মীয় গ্ৰন্থ থেকে পাঠ না করায় তীব্র নিন্দা-ক্ষোভ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT