চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপির সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার বিচারের দাবিতে মানববন্ধন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৫ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২৪
বাংলাদেশ
A A
মানববন্ধনে বক্তারা হামলার বিচার দাবি করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের দিন গণমাধ্যমকর্মীদের ওপর হামলাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন আহত সাংবাদিক ও সাংবাদিক নেতারা। তারা বলেন, সাংবাদিকদের ওপরে নির্বিচারে হামলা হয়েছে কিন্তু দু’মাসেও কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। অপরাধীদেরকে চিহ্নিত করে দ্রুত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন নির্যাতিত সাংবাদিকরা।

হামলার শিকার সাংবাদিকেরা বলেন, আমাদের ওপর যারা প্রকাশ্যে হামলা চালিয়েছে তাদের ফুটেজ আছে, কিন্তু এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। আমাদের ওপরে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিশ্বাস রাখতে চাই।

Banglabid

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব দীপ আজাদ বলেন, যারা সাংবাদিকদের ওপর নির্মমভাবে হামলা করেছে প্রশাসন যাতে তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে বলেও দাবি জানান তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সৈয়দ শুকুর আলী বলেন, ২৮ অক্টোবর বিএনপি দেশে অরাজকতা করতে চেয়েছিলো। কিন্তু সাংবাদিকদের কাজ সব কিছু প্রকাশ করা। আর সেই ভয়ে তাদের অপকর্ম যেন বিশ্ববাসী দেখতে না পারে, আন্তর্জাতিক গণমাধ্যমে না আসে, সে জন্য বিএনপির সন্ত্রাসীরা সাংবাদিকদের ওপর হামলা করেছে।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) সদস্য সচিব শাকিল আহমেদ বলেন, সাংবাদিকদের ওপর যারা আক্রমণ করেন, তার প্রতিবাদটাও সেভাবে দিতে হবে। একটি রাজনৈতিক দলের সমাবেশের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকরা হামলার শিকার হয়েছেন। তাদের মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করা হয়েছে। অথচ দু’মাস হয়ে গেছে, এর বিচার তো দূরের কথা আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দোষীদের চিহ্নিত করে তাদের বিচারের মুখোমুখি করার দাবি জানান তিনি।

Reneta

মানববন্ধনে নির্যাতিত সাংবাদিকদের পক্ষে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে এবিষয়ে আমরা বহুবার বলেছি এবং এটি নিশ্চিত করার দায়িত্ব সকল রাজনৈতিক দলের। যারা সাংবাদিকদের ওপরে নির্বিচারে হামলা করেছে তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনও ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়নি। অপরাধীদেরকে চিহ্নিত করে যাতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় আমরা তার দাবি জানাই। এব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলে প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন বলেও জানান তিনি।

মানববন্ধনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওমর ফারুক বলেন, গত ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপরে বিএনপি হামলা করে প্রমাণ করেছে তারা একটি সন্ত্রাসী দল। বিএনপি এখন আর রাজনৈতিক দল নয়। তারা যদি রাজনৈতিক দল হতো তাহলে কখনোই এভাবে সাংবাদিকদের ওপরে হামলা করতে পারতো না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমানববন্ধনসমাবেশসাংবাদিক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নির্বাচনে প্রচারের শেষ মুহূর্তে বাড়ছে প্রার্থীদের মিছিল-সভা ও গণসংযোগ

পরবর্তী

যে ১৭ প্রতিশ্রুতি থাকছে মাহির ইশতেহারে

পরবর্তী
জনসমাগমের মাঝে বক্তা ভাষণ দিচ্ছেন, উৎসবমুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

যে ১৭ প্রতিশ্রুতি থাকছে মাহির ইশতেহারে

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংক ও বন্দর কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ব্যাংক ও মোংলা বন্দর কর্তৃপক্ষের পেমেন্ট গেটওয়ে চুক্তি স্বাক্ষর

সর্বশেষ

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ডিএনসিসি সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT