চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবিতে জাবিতে মানববন্ধন

মোহাম্মদ রুবেলমোহাম্মদ রুবেল
৪:৪৩ অপরাহ্ণ ২২, মে ২০২৩
- সেমি লিড, রাজনীতি, শিক্ষা
A A

রাজশাহীতে বিএনপির এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবি জানিয়ে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন ‘বঙ্গবন্ধু শিক্ষক পরিষদ।’

সোমবার (২২ শে মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষক অংশ নেন।

মানববন্ধনে বক্তারা প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসানের সঞ্চালনায় মানববন্ধনে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম বলেন, ‘ঘাতকরা বারবার প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছে। এখন প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। পাশাপাশি অপরাধীকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে, যাতে কেউ আর এ ধরনের দুঃসাহস দেখাতে না পারে।’

উপ-উপাচার্য অধ্যাপক ড. শেখ মো. মনজুরুল হক বলেন, ‘প্রধানমন্ত্রীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে। তাদের সেই প্রচেষ্টা ঘৃণ্য। এই কুচক্রিদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। সরকারের কাছ তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আব্দুল্লাহ হেল কাফী বলেন, ‘রাজশাহী থেকে প্রধানমন্ত্রীকে যে কুচক্রী প্রাণনাশের হুমকি দিয়েছে, তাকে রাষ্ট্রদ্রোহিতার মামলায় জেলে প্রেরণ করা হোক।’

Reneta

মানববন্ধনে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিদাতার কঠোর শাস্তি দাবি করে আরো বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহ্বায়ক অধ্যাপক এ এ মামুন, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের সদস্য সচিব অধ্যাপক বশির আহমেদ, ইতিহাস বিভাগের অধ্যাপক হোসনে আরা, সহযোগী অধ্যাপক ড. সুলতানা প্রমুখ।

গত ১৯ মে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুরে বিএনপির বিক্ষোভ সমাবেশ থেকে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: নুসরাত জাহান নিপা (সংগৃহীত)।

কাগজের তুষারকণা তৈরি করে আবারও গিনেস বুকে বাংলাদেশি নুসরাত

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা ম্যাচের রেফারি নিয়ে ফিফায় অভিযোগ জানাল মিশর

জুলাই ৮, ২০২৬

রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে পাঁচ শিক্ষার্থী নিহত

জুলাই ৮, ২০২৬

বন্যা পরিস্থিতি: আগামী ৭২ ঘণ্টায় বেশ কয়েকটি নদীর পানি বাড়তে পারে

জুলাই ৮, ২০২৬

আর্জেন্টিনা-মিশর ম্যাচে রেফারিং বিতর্ক: বিশ্ব গণমাধ্যম যা বলছে

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT