চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিসা শেষ হওয়া নাইজেরিয়ানদের আটক করায় দিল্লি পুলিশের উপর আক্রমণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫১ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A

ভিসার মেয়াদ অতিক্রম হওয়ার পরও দিল্লীতে অবস্থানরত ৩ নাইজেরিয়ানকে আটক করা হলে প্রশাসনের মাদকবিরোধী বাহিনীকে ঘেরাও করে জোরপূর্বক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এসময় আটক দু’জন নাইজেরিয়ান পালিয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, শনিবার আফ্রিকান বংশোদ্ভুত প্রায় ১০০ জন দক্ষিণ দিল্লির নেবসরাই এলাকায় একটি পুলিশ দলকে ঘেরাও করে এবং প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে তাদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

দিল্লির মাদকবিরোধী একটি বাহিনী দুপুর আড়াইটার দিকে বিদেশী নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়ার জন্য নেবসরাইয়ের রাজু পার্ক এলাকা থেকে তিনজন নাইজেরিয়ান নাগরিককে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থানের জন্য আটক করে।

এসময় আফ্রিকান বংশোদ্ভুত প্রায় ১০০ জন নাগরিক পুলিশকে ঘেরাও করে এবং অভিযানে বাধা দেয়। বিশৃঙ্খলার সুযোগে তিনজন আটকের মধ্যে দু’জন পালাতে সক্ষম হয়। তবে পুলিশ তাদের তিনজনের মধ্যে একজন- ফিলিপকে (২২) ধরতে সক্ষম হয়।

পরে সন্ধ্যা সাড়ে ৬টায় নেবসরাই থানাসহ মাদকদ্রব্য স্কোয়াডের একটি যৌথ দল রাজু পার্কে অভিযান চালিয়ে চারজন নাইজেরিয়ানকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, আটকদের মুক্ত করতে আবার ১৫০ থেকে ২০০ জন আফ্রিকান বংশোদ্ভুত নাগরিক পুলিশ দলকে ঘেরাও করে এবং আটকদের মুক্ত করার চেষ্টা করলে পুলিশ দল কোনমতে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হয়। আটকদের থানায় নিয়ে আসা হয় এবং তাদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দিল্লি পুলিশ
শেয়ারTweetPin

সর্বশেষ

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৪ শিশুর মৃত্যু

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত।

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

আগস্ট ২, ২০২৬

ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী ফেরিতে আগুন: নিহত ৫

আগস্ট ২, ২০২৬

এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা, সন্ধ্যা থেকে কার্যকর

আগস্ট ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT