শিক্ষা

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ৬ নভেম্বর

Students taking exam in classroom, wearing masks, focused on papers. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৬ নভেম্বর শুরু হবে। সোমবার এইচএসসি পরীক্ষার সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সেখানে বলা হয়েছে: তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৩ ডিসেম্বর। ১৫ ডিসেম্বর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা, শেষ হবে ২২ ডিসেম্বর।

এবছর বছরের এইচএসসি পরীক্ষায় প্রায় ১৫ লাখ শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছে। ধারণা করা হচ্ছে ১৪ থেকে সাড়ে ১৪ লাখ ছাত্রছাত্রী এ পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন।

বিষয়:এইচএসসি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…