চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপাল পৌঁছে এইচএসসি’র সুখবর জানলেন আফিদা-শাহেদা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৩৯ অপরাহ্ন ১৫, অক্টোবর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A

সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা ধরে রাখার মিশনে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এখন বাংলাদেশ দল। মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় দেশটিতে পা রাখে লাল-সবুজের মেয়েরা। সেখানে পৌঁছে সুখবর পেয়েছেন দলের অন্যতম দুই সদস্য আফিদা খন্দকার ও শাহেদা আক্তার রিপা। এইচএসসি পরীক্ষায় পাস করেছেন দুজনে।

মঙ্গলবার বেলা ১১টায় এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। তখন ফ্লাইটে ছিলেন বাংলাদেশের ফুটবলাররা। এইচএসসি পরীক্ষায় রিপা ৩.৭৫ পেয়েছেন, আর আফিদা ৪.৩৩ পেয়েছেন। দুজনেই বিকেএসপি কলেজ থেকে মানবিক বিভাগে উত্তীর্ণ হয়েছেন।

ফল শুনে নেপাল থেকে ফেসবুকে রিপা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। নেপালে এসেই আমার রেজাল্টের খবর জানতে পারলাম। আজ বিকেএসপি থেকে এইচএসসি পরীক্ষায় ৩.৭৫ পেয়ে উর্ত্তীর্ণ হয়েছি। ক্লাস সিক্স থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিকেএসপিতে ছিলাম। আমার দীর্ঘ ৭ বছরের বিকেএসপি জীবন এখানেই শেষ হলো। বিকেএসপি আমাকে অনেক কিছু দিয়েছে। যার ক্রেডিট আমার সকল শ্রদ্ধেয় কোচ, শিক্ষক, বন্ধু-বান্ধবী, সিনিয়র, টিমমেট ও আমার শুভাকাঙ্ক্ষী- সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবার ক্ষুদ্র ক্ষুদ্র ভালোবাসা, সহযোগিতা, মানসিক সাপোর্ট না পেলে হয়তো আজকের রিপা হতে পারতাম না। দোয়া করবেন আমার জন্য।’

আগামী ১৭ অক্টোবর দশরথ স্টেডিয়ামে সাফের আসর গড়াবে। টুর্নামেন্ট ‘এ’ গ্রুপে বাংলাদেশ, সঙ্গী ভারত ও পাকিস্তান। ২০ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের পথচলা শুরু করবে বাংলাদেশ। ২৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারতের।

Jui  Banner Campaign
ট্যাগ: আফিদাএইচএসসি পরীক্ষাবাফুফেবাংলাদেশ নারী দলমেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ-২০২৪রেজাল্টলিড স্পোর্টসশাহেদা
শেয়ারTweetPin

সর্বশেষ

ফেসবুক-টিকটকে শিশু যৌন নির্যাতন বিষয়ক কনটেন্ট ছড়ানোর অভিযোগ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপির নবনির্বাচিত সদস্যরা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

ইমরানের স্বাস্থ্য নিয়ে বিশ্বের ১৪ কিংবদন্তি অধিনায়ক উদ্বেগ জানালেন

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

এমপি নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
ছবি: শিশুসাহিত্যিক, চলচ্চিত্র প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগর।

প্রথম বাংলাদেশ থেকে সবার আগে বাংলাদেশ

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT